০২:৩৯ পি.এম
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন মন্তব্য করেছেন যে, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতে দীর্ঘমেয়াদী সুরক্ষার দায়িত্ব পালন করবে। তিনি বলেন, 'সরকার যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে, জাতি এর সুফল ভোগ করবে।'
আজ সোমবার বরিশাল সদর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি, এনজিওকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণের পর যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'খেয়াল রাখতে হবে গাছগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়। চারাগাছকে শিশুর মত যত্ন করতে হবে।'
মন্ত্রী আরও বলেন, 'এক কথায় বৃক্ষরোপণ শেষে বৃক্ষ পরিচর্যাকে গণ কর্মসূচিতে রূপান্তরিত করতে হবে।'
আরও পড়ুন: শ্বশুরবাড়ির স্বজনরা বের করে দিলেন স্বামীহারা নাদিরাকে, দুই সন্তান নিয়ে দিশেহারা
তথ্যমন্ত্রী বলেন, যদি প্রকল্পটি সুন্দরভাবে শেষ করা যায়, তবে জাতি এ বৃক্ষরোপণের সুফল ভোগ করবে। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, 'সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষায় নীতিমালা করতে সরকার কাজ চালাচ্ছে। কারণ এই পেশার অস্তিত্ব ছাড়া একটি সভ্য সমাজ চলতে পারে না।'
এ সময় তিনি দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন