০১:৫৩ পি.এম
সাতক্ষীরার শ্যামনগরে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে সাগর আলী (৫০) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বংশীপুর এলাকায়, সোনার মোড় মৎস্য আড়তের পাশে।
নিহত সাগর আলী শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের শওকত আলীর পুত্র।
আরও পড়ুন: আজ জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে, ভার্চুয়ালি থাকতে পারেন তারেক রহমান-পুতিন
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, আজ সকালে ভেটখালি থেকে ছেড়ে আসা শ্যামনগর-কালীগঞ্জগামী একটি লোকাল বাসের সঙ্গে সোনারমোড় এলাকায় ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় ঘটনাস্থলেই ইজিবাইক চালক সাগর মারা যান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল ইসলাম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটি জব্দ করা সম্ভব হয়নি। তবে বাসটি শনাক্ত করা এবং চালককে আটকের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: সরকার ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন