০৪:০৭ পি.এম
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন স্থানীয় এক বৃদ্ধা।
এর আগে বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী করেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্য চা বাগানের সব নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী ও পুরুষ একসঙ্গে কাজ করতে হবে। নারীদের স্বাবলম্বী করতে না পারলে তাদের এগিয়ে নেওয়া সম্ভব নয়।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে ধর্মঘটের পর সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা
তিনি সরকারী লক্ষ্য হিসেবে মানুষের ভাগ্যের পরিবর্তন করার কথা বলেন এবং জানান যে, শ্রীমঙ্গলে ১৫০ চা শ্রমিকের সন্তানদের স্কলারশিপ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আরো বলেন, আগামী ১ বছরে ৪০ লাখ কৃষক কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। বিএনপি বরাবর দেশের মানুষের পাশে দাঁড়াতে চায় জানিয়ে তিনি বলেন, আগামী ৫ বছরে উপজেলার ৫০ বেডের হাসপাতাল ১০০ বেডে উন্নীত করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনের যে জন্য বাজেট প্রদান করা হয়েছে, একটি দল বলে এটা নাকি জনবিরোধী বাজেট। যারা জনপ্রিয় বাজেটকে জনবিরোধী বলছেন, তারা জনগণের বন্ধু হতে পারেন না। জনগণকে বিভ্রান্ত করা যারা চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
মৌলভীবাজারের উন্নয়নে বিএনপির অবদান স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, এই যে মৌলভীবাজারের যতগুলো বড় বড় রাস্তা, স্কুল-কলেজ দৃষ্টিগোচর হয়েছে, খোঁজ করে দেখুন, এগুলো সব বিএনপির। মরহুম সাইফুর রহমান সাহেবের সময় এই কাজগুলো হয়েছিল।
তিনি উল্লেখ করেন, আমরা হচ্ছি খালেদা জিয়ার সৈনিক। বাংলাদেশই হচ্ছে আমাদের প্রথম ঠিকানা এবং বাংলাদেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা।
আরও পড়ুন: ডেপুটি স্পিকার: নির্বাচনী এলাকায় উন্নয়নকাজের অবস্থা ভয়াবহ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন