ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

দিরাই সাংবাদিক ইউনিয়নের আংশিক কমিটি গঠন ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের সিদ্ধান্ত


দিরাই সাংবাদিক ইউনিয়নের আংশিক কমিটি গঠন ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের সিদ্ধান্ত

দিরাই সাংবাদিক ইউনিয়নের ৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে, যা সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয়ের প্রতিফলন।

২০২৬ সালের জন্য সংগঠনের সকল সদস্যের সর্বসম্মতিক্রমে এই আংশিক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হিসেবে কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক হিসেবে ইমরান মিয়া এবং কোষাধ্যক্ষ হিসেবে হুমায়ুন কবির দায়িত্ব পেয়েছেন।

সংগঠন সূত্রে জানা যায়, দিরাই সাংবাদিক ইউনিয়ন ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি স্থানীয় সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট নিয়ে বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, তারা সাংবাদিকতার মূলনীতি, সত্যনিষ্ঠা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালন করবেন। স্থানীয় পর্যায়ে কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ঐক্যের পরিবেশ আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেওয়া হবে।

এদিকে, নবগঠিত ৪ সদস্যের আংশিক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও প্রকাশের দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সংগঠনের অন্যান্য পদ পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

নবগঠিত আংশিক কমিটি

সভাপতি: জাহাঙ্গীর আলম

আরও পড়ুন: সততার কারণে এক বছরে দুই বার বদলি

সাধারণ সম্পাদক: কামরুল হাসান

সাংগঠনিক সম্পাদক: ইমরান মিয়া

কোষাধ্যক্ষ: হুমায়ুন কবির

নতুন নেতৃত্বের মাধ্যমে দিরাই সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরও পড়ুন: আরটিভিতে সংবাদ প্রকাশের পর সোলায়মানের জন্য ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০২ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৮ এম


রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০২ জন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪০২ জনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

এসব অভিযানে ৫০টি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও বিভিন্ন প্রকারের মাদক।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিভাগওয়ারী গ্রেপ্তারের মধ্যে মিরপুরে সর্বোচ্চ ১০৫ জন, মতিঝিলে ৬১ জন, তেজগাঁওয়ে ৫৬ জন, ওয়ারীতে ৪৫ জন, লালবাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, রমনায় ৩০ জন, গুলশানে ২৩ জন এবং গোয়েন্দা বিভাগে ২ জন অন্তর্ভুক্ত রয়েছে।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ১টি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি, ৭টি চাপাতি, ৪টি রামদা, ১টি প্লাস, ৮ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা, ৫ ক্যান বিয়ার, ৩টি মোবাইল ফোন ও ১টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ৪ বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৮ এম


দেশের ৪ বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের চারটি বিভাগে বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু অংশে এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক স্থানে অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (৩ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিত অংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস টাঙ্গাইল ও যশোরে রেকর্ড করা হয়েছে।

এদিকে, শনিবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। বাতাসের গতি ছিল দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে এবং রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫১ মিনিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুমকিতে অগ্নিকাণ্ডে দুই কুঁডার কুর পুড়ে ছাই

আন্তর্জাতিক ডেস্ক

জেলা প্রতিনিধি মিজানুর রহমান প্যাদা

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৬ এম


দুমকিতে অগ্নিকাণ্ডে দুই কুঁডার কুর পুড়ে ছাই

পটুয়াখালীর দুমকি উপজেলার ১ নং পাঙ্গাশিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে খবির খাঁর দুটি কুঁডার কুর সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর রাতে দুর্বৃত্তদের দ্বারা কুঁডা কুর দুটিতে আগুন লাগানো হয়। এই অগ্নিকাণ্ডের ফলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং কুঁডার কুর দুটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়।

এ ঘটনার পর খবির খাঁ দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। খবর পেয়ে দুমকি থানার এসআই মোশারেফ হোসেন ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এতে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএসএফ-এর গুলিতে সীমান্তে ২ পাকিস্তানিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৩ এম


বিএসএফ-এর গুলিতে সীমান্তে ২ পাকিস্তানিকে হত্যা

ভারত-পাকিস্তান সীমান্তের পাঞ্জাব অংশে অনুপ্রবেশের অভিযোগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করেছে। এই ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার (২ অক্টোবর) পাঞ্জাবের তার্ন তারান জেলার রাজোকে সীমান্ত চৌকির নিকটে। ভারতীয় কর্মকর্তাদের দাবি, ওই দুই ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বিএসএফ সূত্রের বরাতে জানায়, সীমান্তে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিএসএফের জওয়ানরা ওই দুই ব্যক্তিকে থামার জন্য একাধিকবার সতর্ক করেন। কিন্তু তারা সতর্কবার্তা উপেক্ষা করে ভারতীয় ভূখণ্ডের দিকে এগিয়ে আসতে থাকলে বিএসএফ সদস্যরা গুলি চালান। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

তবে নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিএসএফ এবং পাঞ্জাব পুলিশ যৌথভাবে তাদের পরিচয় ও সীমান্ত পার হওয়ার কারণ তদন্ত করছে। এ ঘটনায় পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে বিএসএফের বৈঠক হওয়ার কথাও রয়েছে।

ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ওই সময় আরও একজন ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। গুলির পর তিনি আহত অবস্থায় পাকিস্তানের দিকে ফিরে যান বলে বিএসএফ সূত্রের দাবি। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

ভারতীয় নিরাপত্তা সূত্রের দাবি, পাঞ্জাব সীমান্তে মাদক, অস্ত্র ও গোলাবারুদ পাচারে সীমান্তপারের চক্রগুলো ড্রোন ব্যবহার করছে। এ কারণে সন্দেহজনক অনুপ্রবেশের ঘটনাগুলোকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তবে নিহত দুই ব্যক্তির উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, পাঞ্জাবের সঙ্গে পাকিস্তানের ৫৫৩ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এটি রাজ্যের পাঠানকোট, গুরুদাসপুর, অমৃতসর, তার্ন তারান, ফিরোজপুর ও ফাজিলকা—এই ছয় জেলার মধ্য দিয়ে গেছে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিএসএফ নিয়মিত টহল ও নজরদারি চালায়।

এদিকে পাকিস্তানি পক্ষের বক্তব্য ভারতীয় বর্ণনার সঙ্গে সম্পূর্ণ ভিন্ন। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত ব্যক্তিরা অনুপ্রবেশের চেষ্টা করছিলেন না এবং কোনো সতর্কবার্তা ছাড়াই তাদের ওপর গুলি চালানো হয়। ফলে ঘটনাটি নিয়ে দুই দেশের বক্তব্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%