১০:৩২ পি.এম
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী পিরোজপুর জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন।
শনিবার এই পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজখবর নিয়ে তাঁদের চিকিৎসাসেবা সম্পর্কে কথা বলেন।
এছাড়া, এমপি মাসুদ সাঈদী হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা এবং রোগীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন।
আরও পড়ুন: বরিশালে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
রোগীদের উদ্দেশে তিনি উল্লেখ করেন, সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা পান, সে বিষয়ে আমরা আন্তরিকভাবে কাজ করছি। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা যাবে না বলেও তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন।
রোগী ও তাঁদের স্বজনরা ছুটির দিনেও সংসদ সদস্যকে হাসপাতালে উপস্থিত হয়ে খোঁজখবর নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তারা বলেছেন, এ ধরনের তদারকি অব্যাহত থাকলে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে।
পিরোজপুর জেলা হাসপাতাল পরিদর্শন শেষে এমপি মাসুদ সাঈদী হাসপাতালের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের প্রয়োজনীয় বিষয়গুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি জহিরুল হক, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক এবং শ্রমিক কল্যাণ ফোডারেশনের পৌর সভাপতি হাসান শেখ প্রমুখ।
আরও পড়ুন: গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় মিলেছে
এর আগে সকালে এমপি মাসুদ সাঈদী জিয়ানগর উপজেলা পরিষদে আয়োজিত তামাকবিরোধী এক সমাবেশে যোগদান করেন। সমাবেশ শেষে তার ঐচ্ছিক তহবিল থেকে অসহায় দুঃস্থ পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থ সহযোগিতা করেন। এরপর বাগেরহাট ও পিরোজপুর এই দুই জেলা সংযোগ স্থাপনকারী একটি ব্রিজের নির্মাণ কাজের উদ্ধোধন করেন। এরপর এমপি মাসুদ সাঈদী বিকালে পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা এবং পিরোজপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণে অসামান্য অবদান রাখায় নাজিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পিরোজপুরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে দেওয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন