১২:৩৭ পি.এম
প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৫ আগস্ট) সকালে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের অনুষ্ঠানে তিনি দলের নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া গণতান্ত্রিক রাজনীতির কারিগর। তিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে রয়েছেন। দীর্ঘ লড়াইয়ে বিএনপি যেভাবে একটি সম্পূর্ণ দল হয়ে উঠেছে, তার প্রধান কারিগর ছিলেন তিনি। তার আদর্শকে ধারণ করে, তার আত্মার মাগফেরাত কামনা করছি।
আরও পড়ুন: জলবায়ু সংক্রান্ত আগাম সতর্কবার্তার জন্য প্রযুক্তি ও আর্থিক সহায়তা চাইলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
এদিকে দল ক্ষমতায় থাকায় আপসহীন নেত্রীর নীতি ও আদর্শ ভুলে যাওয়া যাবে না, এ মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম। গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি কখনো নত হননি। নেত্রীর ত্যাগ ও আপসহীনতার কারণে বাংলাদেশ আজ এ পর্যায়ে এসেছে। খালেদা জিয়াকে আমাদের ধারণ করতে হবে।
গয়েস্বর চন্দ্র রায় বলেন, নেত্রীর নেতৃত্ব নিয়ে আমরা গর্ব করি। তার দূরদর্শী নেতৃত্ব দেশে বিরল। গণতান্ত্রিক লড়াইয়ে তিনিই একমাত্র আদর্শ।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের সংঘর্ষে ১০ জন আহত, রাজনৈতিক কার্যালয় ভাঙচুর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন