০৯:১৯ পি.এম
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের সম্মিলিত গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর পাসের হার ১৮ দশমিক ৯৫ শতাংশ কমেছে। ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করেছেন।
২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ, এবং ২০২৩ সালে এটি ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডের পাসের হার ৬২.৬৭ শতাংশ, আর মাদরাসা শিক্ষা বোর্ডের পাসের হার ৭৫.৬১ শতাংশ। চাঁদপুর জেলায়, শিক্ষা বোর্ড কুমিল্লার অধীনে, মোট ৩৪৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন।
জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চাঁদপুর জেলার এইচএসসি ২০২৫ পরীক্ষায় ৬৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৩৩১ জন। এর মধ্যে ৬ হাজার ৯৫৭ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ ৫ পেয়েছেন ২৭৬ জন, এবং পাশের হার ৪৮.৫৫ শতাংশ।
আরও পড়ুন: জাতীয় নাগরিক কমিটির সিদ্ধিরগঞ্জ থানার প্রতিনিধি, আওয়ামী লীগের চক্রান্তে গ্রেফতার
চাঁদপুর জেলার আলিম ২০২৫ পরীক্ষার ফলাফলে আট উপজেলার ৯৭ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ৫০৬ জন। উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৭৬০ জন, এবং জিপিএ ৫ পেয়েছেন ৪৪ জন। পাশের হার ৭০.২৩ শতাংশ।
অন্যদিকে, চাঁদপুর জেলার এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় আট উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৭৪৫ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ ৫ পেয়েছেন ২৭ জন, এবং মোট পাশের হার ৭৫.১০ শতাংশ।
চলতি ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় চাঁদপুরে পাসের হার ও জিপিএ ৫ দুটোই কমেছে। স্থানীয় পর্যবেক্ষক মহল এটি ফলাফল বিপর্যয় হিসেবে দেখছেন।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন