০৭:৩৬ পি.এম
ফেনী, ২৮ অক্টোবর, ২০২৬ : যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় ও দুস্থ শতাধিক নারী-পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
এ ক্যাম্পটি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার বিকেলে শহরের ট্রাংক রোডের জুলাই স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে আয়োজন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ডা. কামরুজ্জামান নিতু, ডা. আদনান আহমেদ, ডা. পিয়াস কান্তি পাল এবং ডা. ফারহান ফুয়াদ আহমেদ রোগীদের সমস্যাগুলি শুনে তাদের জন্য ব্যবস্থাপত্র প্রদান করেন।
আরও পড়ুন: মিয়ানমার থেকে চোরাইপথে আনা ৮০ টিয়া পাখি উদ্ধার, ২ গ্রেপ্তার
ব্যবস্থাপত্র অনুযায়ী পরবর্তীতে ওষুধ বিতরণ করা হয়। এ ছাড়া ডায়াবেটিক ও উচ্চরক্তচাপ পরীক্ষা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বেলাল হোসেন, যুগ্ম-আহ্বায়ক আমজাদ হোসেন সুমন এবং আতিকুর রহমান মামুন, ফেনী পৌরসভার ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওছমান ফারুক।
নাসির উদ্দিন খন্দকার তার বক্তব্যে উল্লেখ করেন, "যুবদল একদিকে সংগ্রামী সংগঠন, পাশাপাশি দেশের কল্যাণে মানবিক সংগঠন। যুবদল সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিতে সর্বস্তরের নেতাকর্মীরা কাজ করছেন।"
এর আগে শহরের ট্রাংক রোডের রাজাঝির দীঘিতে মৎস্যপোনা অবমুক্ত করা হয়।
আরও পড়ুন: দুর্গম পাহাড়ে যোগাযোগের ভরসা বাঁশের সাকু, নির্মাণে হিল ভিডিপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন