০৬:৩৫ পি.এম
শেরপুর, ২২ আগস্ট ২০২৬ : জেলায় আজ শেরপুর পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পসহ চলমান সকল উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে শেরপুর পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদ।
এ সভায় সভাপতির দায়িত্ব পালন করেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা। সভায় পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলমসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সিলেটে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ২১৪
সভা শেষে প্রধান অতিথি কবির আহামদ শেরপুর পৌরসভার বেশ কিছু উন্নয়নমূলক কার্যক্রম সরাসরি পরিদর্শন করেন। সেগুলোর মধ্যে পৌরসভার দৃষ্টিনন্দন ছাদবাগান, জ্ঞানের আলো ছড়ানো পৌর গ্রন্থাগার ও জাদুঘর এবং শিশু-কিশোরদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র অন্তর্ভুক্ত ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন