০৭:৪০ পি.এম
রাজশাহী নগরীতে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোঃ আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে নগরীর রাজপাড়া থানার বসুয়া উত্তরপাড়া এলাকায় ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: নীলফামারীর কিশোরগঞ্জে শব্দের সীমানা পেরিয়ে ইশারা ও চোখের ভাষায় সাকওয়াত-নিতুর নতুন জীবন
অভিযুক্ত আবুল কালাম, ওই এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।
ঘটনার পর শিশুটির অভিভাবক রাজপাড়া থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
শনিবার সকালে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#
আরও পড়ুন: শ্রমিক অসন্তোষের মধ্যেও স্বাভাবিক সাভার-আশুলিয়ার পরিস্থিতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন