০২:৩৯ পি.এম
গ্যাস পাইপলাইনে অবৈধ গ্যাস সংযোগের কারণে লিকেজের মেরামতের কাজের জন্য দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৮ জুলাই) মেইন লাইনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
মহানগর ডেস্ক
একটি জরুরি বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: ঢাকা আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে গেল হত্যা মামলার আসামি
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আমিরগঞ্জ, রায়পুরা, নরসিংদী এলাকায় তিতাস গ্যাসের ১৪ ইঞ্চি সঞ্চালন গ্যাস পাইপলাইনে অবৈধ গ্যাস সংযোগের কারণে লিকেজের জরুরি মেরামত কাজ চলছে। এই কারণে যথাক্রমে আশুগঞ্জ থেকে নরসিংদী পর্যন্ত গ্যাস সরবরাহ শনিবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।
তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, বিকল্প সঞ্চালন লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন