ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পাসপোর্ট সেবা প্রত্যাশিদের হয়রানি বন্ধে অভিযান, ৭ জনের কারাদণ্ড


পাসপোর্ট সেবা প্রত্যাশিদের হয়রানি বন্ধে অভিযান, ৭ জনের কারাদণ্ড

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের পার্শ্ববর্তী এলাকায় সেবা প্রত্যাশিদের হয়রানি বন্ধ করার উদ্দেশ্যে এসআরবি-২ এর ভ্রাম্যমান আদালত একটি অভিযান পরিচালনা করেছে। অভিযানে সাত জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এসআরবি-২ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দালাল চক্রের মোট ১২ জনকে আটক করা হয়েছে। এসআরবি’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত অপরাধের ভিত্তিতে তাদের মধ্যে সাত জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন: কেরানীগঞ্জে আবাসন প্রকল্পের নামে অর্পিত সম্পত্তি দখল করে প্লট বিক্রির অভিযোগ

এদের মধ্যে একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, দুই জনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং চার জনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আটককৃতদের মধ্যে বাকি পাঁচ জনকে দালালচক্রের সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ার কারণে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মুক্ত করে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলজিইডিতে ১৮১ সহকারী প্রকৌশলী নিয়োগ, যোগদান ১০ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


এলজিইডিতে ১৮১ সহকারী প্রকৌশলী নিয়োগ, যোগদান ১০ নভেম্বর

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : সরকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ১৮১ জন সহকারী প্রকৌশলী নিয়োগ প্রদান করেছে। এই নিয়োগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে প্রজ্ঞাপন জারি করে করা হয়েছে।

গত ১ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, নিয়োগপ্রাপ্তদের সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী, এই পদের বেতন ৪৪ হাজার থেকে ১ লাখ ৪ হাজার ৮০০ টাকার মধ্যে নির্ধারিত হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১০ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে যোগদান করতে হবে। যোগদানপত্র ঢাকার আগারগাঁওয়ে সংশ্লিষ্ট দপ্তরের নির্ধারিত কক্ষে জমা দিতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরিতে যোগ দিতে আগ্রহী না বলে গণ্য করা হবে এবং তার নিয়োগ বাতিল করা হবে।

নিয়োগের প্রক্রিয়ায় কিছু শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে পুলিশ ভেরিফিকেশন, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় সনদপত্র যাচাই অন্তর্ভুক্ত রয়েছে। নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। এই সময়ে তাদের কর্মদক্ষতা ও আচরণ সন্তোষজনক না হলে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে।

এছাড়া, নিয়োগপ্রাপ্তদের নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষানবিশকাল শেষ হওয়ার পরবর্তী তিন বছরের মধ্যে চারটি বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তও রয়েছে। এ বিষয়ে তাদের নির্ধারিত অঙ্গীকারনামা বা বন্ড সম্পাদন করতে হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের সম্পদের বিবরণী দাখিল করতে হবে। চাকরিতে যোগদানের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি-বিধান ও আদেশ অনুসরণ করতে হবে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে। প্রজ্ঞাপনের সঙ্গে নিয়োগপ্রাপ্ত ১৮১ জনের নাম, নিবন্ধন নম্বর, জন্মতারিখ ও নিজ জেলার তালিকাও সংযুক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সুযোগে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা শ্রমিক নয়: ডিআইজি মুস্তাফিজুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সুযোগে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা শ্রমিক নয়: ডিআইজি মুস্তাফিজুর রহমান

ঢাকার সাভার-আশুলিয়ার পোশাক কারখানায় চলমান আন্দোলনের সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মধ্যে কেউ সাধারণ শ্রমিক নয়, এমন তথ্য জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানা এবং শিল্পাঞ্চলের পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এ মন্তব্য করেন।

ডিআইজি মুস্তাফিজুর রহমান বলেন, "শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতকারী তাদের মধ্যে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের বিষয়ে তথ্য সংগ্রহ ও খোঁজখবর নেয়া হচ্ছে। আন্দোলনের নামে বহিরাগত কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে সাধারণ শ্রমিকদেরও সজাগ থাকতে হবে।"

এদিকে, সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে জানিয়ে তিনি বলেন, "গত দুদিনের তুলনায় সোমবার শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই শান্ত। বিচ্ছিন্নভাবে কিছু বিশৃঙ্খলার খবর পাওয়া গেলেও পুলিশের তৎপরতায় তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।"

এ সময় ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোদাগাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


গোদাগাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

শনিবার (১ নভেম্বর) বিকালে উপজেলার মাটিকাটা ইউনিয়নের বসন্তপুর তিলিবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: গোদাগাড়ীর ইটাহারী গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ ইসমাইল হোসেন (২৮) ও মোঃ ইসাহাক আলী (২৪)।

রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, এ ব্যপার গ্রেপ্তার দুইজন ও পলাতক আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।#

রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। #

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরের ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


মিরপুরের ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : রাজধানীর মিরপুর-১০ এবং মিরপুর-১ এলাকার ফুটপাতে হকার বসানোর অনুমতি আর দেওয়া হবে না, এমনটি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি আরও জানান, উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের জন্য বিকল্প স্থান খুঁজে বের করা হচ্ছে এবং দ্রুত তাদের বসার ব্যবস্থা করা হবে।

আজ ডিএনসিসি’র সম্মেলনকক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব মন্তব্য করেন। এই সময়, হকারদের পুনর্বাসনের দাবিতে প্রতিনিধিদল প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয়।

প্রশাসক বলেন, "হকাররা সমাজেরই অংশ।" তাদের জীবিকার বিষয়টি মাথায় রেখে মিরপুর-১০, মিরপুর-১ এবং উত্তরা এলাকায় বিকল্প স্থান খোঁজা হচ্ছে। তিনি জানান, হকারদের জন্য হলিডে মার্কেট চালুর পরিকল্পনাও রয়েছে। উচ্ছেদ হওয়া হকারদের সেখানে পুনর্বাসনের চেষ্টা চলছে।

তিনি বলেন, "বিকল্প স্থানে ৩০০ থেকে ৫০০ দোকান বসানোর ব্যবস্থা করা গেলে সেখানে ক্রেতারাও আসবেন এবং বেচাকেনা ভালো হবে।" তবে তিনি উল্লেখ করেন, বিকল্প স্থানে দোকানগুলো নিজস্ব কাঠামোর ওপর পরিচালিত হবে এবং কোনো চৌকি বসানো যাবে না।

ফুটপাত থেকে হকার উচ্ছেদের কারণ ব্যাখ্যা করে ডিএনসিসি প্রশাসক বলেন, "বাধ্য হয়েই অবৈধ স্থাপনা ও হকারদের উচ্ছেদ করা হয়েছে।" কিছু সিন্ডিকেট এবং হকারের কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। তারা ফুটপাত ছাড়িয়ে সড়ক পর্যন্ত দখল করে রেখেছিলেন, যার ফলে সাধারণ মানুষের হাঁটার জায়গা ছিল না। উচ্ছেদ অভিযানের পর মানুষ ফুটপাত ব্যবহারের সুযোগ ফিরে পেয়েছে এবং জনগণ এ অভিযানকে স্বাগত জানিয়েছে।

তিনি স্পষ্টভাবে জানান, মিরপুর-১০ এবং মিরপুর-১ এলাকার ফুটপাতে আর হকার বসতে দেওয়া হবে না। তবে পূর্বে যারা সেখানে হকারি করতেন, তাদের বিকল্প স্থানে বসানোর ব্যবস্থা করা হবে।

সাক্ষাৎকালে হকার প্রতিনিধি দল এবং ডিএনসিসি প্রশাসক একমত হন যে, ৫ আগস্টের পর হকারদের কারণে সৃষ্ট সমস্যা আরও জটিল হয়ে উঠেছে। উভয় পক্ষ এ পরিস্থিতি মোকাবিলা এবং পুরোনো হকারদের পুনর্বাসনে সহযোগিতার ভিত্তিতে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন।

এ সময় উভয় পক্ষ পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাস বজায় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং একে অপরকে সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার মো. রুহুল কবির, গুলশান ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%