০৪:০৯ পি.এম
পশ্চিমবঙ্গের রাজনীতিতে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় ও নাগরিক অধিকার হরণের প্রক্রিয়া ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। ঐতিহাসিক কলকাতার ‘রেড রোড’-এ ঈদের নামাজকে নিরাপত্তা ও যানজটের অজুহাতে নিষিদ্ধ করা হয়েছে, তবে দুর্গাপূজা এবং আন্তর্জাতিক যোগ দিবসের মতো অনুষ্ঠানের জন্য প্রধান সড়কটি দিনের পর দিন বন্ধ রাখার বিষয়টি নিয়ে বিতর্ক ও ক্ষোভ দেখা দিয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুর্গাপূজার মহালয়া উপলক্ষে আয়োজিত বিভিন্ন মেগা ইভেন্ট, সাজসজ্জা, ৩,০০০ ঢাকির প্রদর্শনী এবং অন্যান্য পরিকাঠামো তৈরির জন্য লালবাজার পুলিশ ও স্থানীয় প্রশাসন মঙ্গলবার থেকে ১১ই অক্টোবর ভোর পর্যন্ত—অর্থাৎ টানা চার দিন ধরে রেড রোড সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ মঙ্গলবার একটি নির্দেশিকা জারি করে জানান, ৬ অক্টোবর রাত ১০টা থেকে রেড রোডে যান চলাচল বন্ধ বা নিয়ন্ত্রণ করা হবে। এই নির্দেশিকা ২৪ ঘণ্টা কার্যকর থাকবে। আবার ৯ তারিখ মাঝরাত থেকে ১০ অক্টোবর গভীর রাত অথবা ১১ অক্টোবর ভোর পর্যন্ত বন্ধ থাকবে এই রাস্তা।
আরও পড়ুন: ভারতের উত্থান ঠেকাতে ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানকে সহায়তা করেছিল চীন: মার্কিন কমিশন
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, উৎসবের মরসুমে শহরের সার্বিক যান চলাচল স্বাভাবিক রাখতে কেবল রেড রোড সংলগ্ন এলাকা নয়, প্রয়োজনমতো অন্যান্য সংযোগকারী রাস্তা থেকেও কর্মরত ট্রাফিক পুলিশ যানবাহন অন্য পথে ঘুরিয়ে দিতে পারবে।
এর আগে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার রেড রোড টানা সাত দিন বন্ধ রাখার ব্যবস্থা করে। তৎকালীন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিতে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় হাজির হন। তিনি রেড রোডে তৈরি করা সুবিশাল মঞ্চে উপস্থিত থেকে হাজার হাজার মানুষের সামনে যোগব্যায়াম ও আসন প্রদর্শন করেন। সেসময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তৎকালীন গভর্নর তাঁর সাথে মঞ্চে উপস্থিত ছিলেন।
রাজভবন, কলকাতা হাইকোর্ট ও বিধানসভার মতো গুরুত্বপূর্ণ স্থানের সংযোগকারী ব্যস্ততম এই সড়কটি দিনের পর দিন আটকে রেখে ক্ষমতাবানদের ক্ষমতার আস্ফালন প্রদর্শিত হলেও সাধারণ মানুষের চরম ভোগান্তির প্রতি হিন্দুত্ববাদী প্রশাসন কোনো ভ্রুক্ষেপ করেনি।
এক ঘণ্টার নামাজের অনুমতি নেই, পূজার আয়োজনে বন্ধ চার দিন
আরও পড়ুন: মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ জন
কলকাতার রেড রোডে ১৯১৯ সাল থেকে দীর্ঘ ১০৭ বছর ধরে প্রতি বছর ঈদের দিনে নিয়মিত ১ ঘণ্টার ঐতিহ্যবাহী ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। তবে সম্প্রতি নিরাপত্তা ও যানজটের অজুহাতে এবার প্রথম সেখানে মুসলিমদের নামাজের অনুমতি দেওয়া হয়নি, যার বদলে তাদের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, সংখ্যালঘু সম্প্রদায়ের মাত্র এক ঘণ্টার ঈদের জামাতের অনুমতি না মেলা বনাম পূজার প্রস্তুতি ও যোগাসনের নামে দিনের পর দিন প্রধান সড়ক বন্ধ রাখার এই দ্বিচারিতায় পশ্চিমবঙ্গের স্থানীয় সাধারণ মানুষ, অধিকারকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ ও বিরোধী দলীয় নেতারা প্রশ্ন তুলছেন—যেখানে সংখ্যালঘু মুসলিমদের শতাব্দীর পুরোনো একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য মাত্র ১ ঘণ্টার অনুমতি মেলেনি, সেখানে রাজনৈতিক ও ধর্মীয় এজেন্ডা বাস্তবায়নে দিনের পর দিন পথ আটকে রাখা কি ধরনের ধর্মনিরপেক্ষতা?
অধিকারকর্মীদের মতে, এটি স্রেফ কোনো সাধারণ যান নিয়ন্ত্রণের বিষয় নয়; বরং সুপরিকল্পিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া এবং রাজ্যজুড়ে একটি বিশেষ গোষ্ঠীভিত্তিক পক্ষপাতিত্ব কায়েম করার নগ্ন মহড়া।
আরও পড়ুন: ইরান উন্মোচন করল একসঙ্গে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন