১০:৪৪ পি.এম
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও ন্যায়সংগত করার জন্য কুয়ালালামপুর তাদের প্রশাসনিক ব্যবস্থা জোরদার করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে।
দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় (কেসুমা) এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশি কর্মীদের শোষণ ও বৈষম্যমুক্ত একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য তারা পুরোপুরি বদ্ধপরিকর রয়েছে।
সোমবার (২২ জুন) মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি আর. রামানান এই তথ্যকে নিশ্চিত করেন।
আরও পড়ুন: ছাত্রদল নেতা মোর্শেদুল হক আজীবন বহিষ্কার, গণমাধ্যমের অফিস পুড়িয়ে দেওয়ার হুমকি
বিবৃতিতে মানবসম্পদ মন্ত্রী উল্লেখ করেন, মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশ অন্যতম প্রধান উৎস দেশ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলে দুই দেশের পারস্পরিক স্বার্থ রক্ষার জন্য কর্মীদের কল্যাণ এবং নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি সঠিক ও নিয়মতান্ত্রিক নিয়োগ প্রক্রিয়ার ওপর দেশটির সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
এই লক্ষ্য বাস্তবায়নে সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে নিরাপদ ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে একটি ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ (জেডব্লিউজ) গঠনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গঠন করা এই যৌথ ওয়ার্কিং গ্রুপ মূলত দুই দেশের মধ্যে বিদ্যমান বর্তমান সমঝোতা স্মারকটি পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করবে। একই সাথে, বর্তমান সময়ের চাহিদা ও বৈশ্বিক পরিস্থিতির আলোকে তারা একটি নতুন, আধুনিক ও যুগোপযোগী সমঝোতা স্মারক তৈরির রূপরেখা তৈরি করবে।
আরও পড়ুন: লাহোর বায়ুদূষণে শীর্ষে, ঢাকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন