ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ফাইনালের ভেন্যুর মান নিয়ে ভিনিসিউসের পর ফরাসি তারকার উদ্বেগ প্রকাশ


ফাইনালের ভেন্যুর মান নিয়ে ভিনিসিউসের পর ফরাসি তারকার উদ্বেগ প্রকাশ

আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। কিন্তু এরই মধ্যে এই ভেন্যু নিয়ে একের পর এক অভিযোগ উঠছে। গত রাতে (১৬ জুন) নিজেদের গ্রুপের প্রথম ম্যাচে সেনেগালের বিরুদ্ধে মাঠে নেমেছিল হট ফেবারিট ফ্রান্স। এমবাপ্পের চোখ ধাধানো পারফরম্যান্সের মাধ্যমে ফ্রান্স ৩-১ গোলে সেনেগালকে হারালেও ম্যাচের পর দলটির মিডফিল্ডার আদ্রিয়েঁ রাবিও মেটলাইফ স্টেডিয়ামের মাঠের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

রাবিওর মতে, মাঠটি স্বাভাবিক ঘাসের চেয়ে অনেক বেশি কৃত্রিম টার্ফের মতো মনে হয়েছে।

মেটলাইফ স্টেডিয়াম সাধারণত এনএফএলের নিউ ইয়র্ক জায়ান্টস এবং নিউ ইয়র্ক জেটসের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ফাইনাল ছাড়াও এই মাঠে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, কণ্ঠরোধের অভিযোগ

৩১ বছর বয়সী রাবিও পুরো ম্যাচ খেলেছেন এবং দ্বিতীয় গোলে ব্রাডলি বারকোলাকে অ্যাসিস্টও করেছেন। তবে ম্যাচ শেষে মাঠ নিয়ে নিজের অসন্তোষ তিনি লুকাননি। রাবিও বলেন, 'মাঠ... একে আদৌ মাঠ বলা যায় কি না জানি না। এটা অনেক বেশি কৃত্রিম টার্ফের মতো অনুভূত হয়েছে, খুব শক্ত এবং বেশ কঠিন।'

রাবিওর এই মন্তব্যের সঙ্গে মিল রয়েছে ব্রাজিল তারকা ভিনিসিউস জুনিয়রের অভিযোগের। মরক্কোর বিপক্ষে ১-১ ড্রয়ের পর তিনিও মাঠের শুষ্ক অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

ভিনিসিয়ুস বলেন, 'দ্বিতীয়ার্ধে গরমের কারণে মাঠ খুব দ্রুত শুকিয়ে যায়। ফলে খেলার গতি কমে যায় এবং আমরা নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরতে পারি না।'

বিশ্বকাপের জন্য স্টেডিয়ামটিতে সাময়িকভাবে প্রাকৃতিক ঘাসের মাঠ বসানো হয়েছে। এর আগে এখানে কৃত্রিম টার্ফ ব্যবহার করা হতো। তবে এই কৃত্রিম টার্ফের দুর্নাম রয়েছে। বছরের পর বছর ধরে অনেক এনএফএল তারকা এই মাঠে গুরুতর চোটে পড়েছেন।

আরও পড়ুন: লালমাটিয়ায় রেস্টুরেন্টে ছাত্রলীগ নেতার উপস্থিতির অভিযোগ, ছাত্রদলের সঙ্গে সংঘর্ষ

গত সেপ্টেম্বরে এখানেই মালিক নাবেরসের অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যায়। এর ফলে তিনি তথাকথিত 'মেটলাইফ অভিশাপ'-এর সর্বশেষ শিকার হিসেবে পরিচিত হন।

আগামী ২২ জুন এই ভেন্যুতে সেনেগাল ও নরওয়ে মুখোমুখি হবে।

বিশ্বকাপের ১৬টি ভেন্যুর মধ্যে মোট ৮টিতে অস্থায়ী ঘাসের মাঠ বসানো হয়েছে। এর মধ্যে রয়েছে বোস্টন স্টেডিয়াম, যেখানে গত সপ্তাহে স্কটল্যান্ড ১-০ গোলে হাইতিকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল।

স্কটল্যান্ড একই ভেন্যুতে শুক্রবার (১৯ জুন) গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে।

আরও পড়ুন: শাহজালালে ১৮৯ ফ্লাইট বাতিল, ২৩ হাজারের বেশি যাত্রী বিপাকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদের মাইক কেনার সময় দুই ভাইয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


মসজিদের মাইক কেনার সময় দুই ভাইয়ের মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় একটি ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষের ফলে আপন দুই ভাই প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) সকালে আনুমানিক ১১টার দিকে উপজেলার বানেশ্বর ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন পুঠিয়ার নকুলবাড়িয়া গ্রামের ধোপাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক প্রামাণিক (৬৫) এবং হাচেন প্রামাণিক। তাঁদের উভয়ে মৃত রিয়াজ প্রামাণিকের সন্তান।

এই দুর্ঘটনার সময় একই এলাকা থেকে আহত হন হাতেমের ছেলে লালন এবং মৃত জালালের ছেলে লাল্টু।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নকুলবাড়িয়া এলাকার একটি স্থানীয় মসজিদের জন্য নতুন মাইক কেনার উদ্দেশ্যে চারজন যাত্রী অটোরিকশাযোগে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অটোরিকশাটি বানেশ্বর ইয়ামাহা শোরুমের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাটোরগামী একটি ক্যারেট বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত অন্যান্য আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পবা হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রাহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। পরে আহত তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাচেন প্রামাণিক নামের আরও একজন মারা যান।

হাইওয়ে পুলিশ এও জানায়, দুর্ঘটনার পরপরই ট্রাকের ড্রাইভার ও হেলপার কৌশলে পালিয়ে গেছে। তবে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে : ডিএমপি কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে : ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। বিশেষ করে মাদক কারবারি, চাঁদাবাজ, ছিনতাইকারী এবং বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করতে হবে।

বুধবার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

সভায় ডিএমপি কমিশনার আরও বলেন, থানার এলাকায় মাদক উদ্ধার এবং পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে অভিযান পরিচালনা করতে হবে। থানাকে দালালমুক্ত রাখতে হবে। কোনো অপরাধ যেন থানার এলাকায় সংঘটিত হতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন।

তিনি আরও বলেন, ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হবে। অন্যদিকে, দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ কিংবা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, আসন্ন পবিত্র আশুরার সকল কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কেউ যেন বিশৃঙ্খলা বা আইন-শৃঙ্খলার অবনতি করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

মাসিক অপরাধ সভায় মে মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুরুতর অসুস্থ ছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা, জানা গেল বর্তমান অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


গুরুতর অসুস্থ ছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা, জানা গেল বর্তমান অবস্থা

‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি গুরুতর অসুস্থ ছিলেন বলে জানা গেছে। কিন্তু বর্তমানে তার শারীরিক অসুস্থতা এখন উন্নতির দিকে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কাজ থেকে কিছুদিন দূরে থাকার পর অবশেষে তিনি ভক্তদের জন্য একটি স্বস্তির খবর জানালেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এক আবেগঘন পোস্টের মাধ্যমে জানিয়েছেন, বর্তমানে তিনি কথা বলতে পারছেন এবং খুব শিগগিরই নিয়মিত কাজের ক্ষেত্রে ফিরতে যাচ্ছেন। অমি তার পোস্টে উল্লেখ করেছেন, ‘আলহামদুলিল্লাহ, এখন আমি কথা বলতে পারছি, তবে জোরে না। পুরোপুরি উন্নতি হচ্ছে কি না সেটা দেখার জন্য আরও এক মাস সময় লাগবে।’

তিনি তার কথায় আরও যোগ করেছেন, ‘আপাতত খুব কম কথা বলে আমি আবার আমার নিয়মিত কাজ শুরু করতে পারবো। আমি আবার ‘অ্যাকশন’ বলতে পারছি। ধন্যবাদ সবাইকে, আপনাদের দোয়ার জন্য অনেক কৃতজ্ঞ।’

অমি জানালেন, শারীরিক অবস্থার পুরোপুরি উন্নতি হতে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার জন্য আরও অন্তত এক মাস সময় লাগবে। তবে এই সময়ের মধ্যে বসে থাকতে চান না তিনি।

এখন তাকে কম কথা বলে এবং কিছুটা সতর্কতা মেনেই আবারও শুটিং সেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তার এই পোস্টে সহযোগী এবং সাধারণ ভক্তরা স্বস্তি প্রকাশ করেছেন। সবাই তার দ্রুত এবং পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“পুশ-ইন ইস্যুতে সীমান্তে মানবিক সংকট: সাইফুল হক”

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


“পুশ-ইন ইস্যুতে সীমান্তে মানবিক সংকট: সাইফুল হক”

বাংলাদেশ-ভারত সীমান্তের পশ্চিমাংশের বিভিন্ন পয়েন্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ ইন তৎপরতায় সীমান্তে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, এই মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেন, বিএসএফ শিশু ও নারীসহ কয়েকশত মানুষকে বলপ্রয়োগ করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে একটি চরম অমানবিক পরিস্থিতি তৈরি করেছে।

বুধবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক এসব কথা বলেন।

এই বিবৃতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আরো বলেন, পুশ ইন করা মানুষদের একটি অংশকে সীমান্তের শূন্য রেখায় (নো ম্যানস ল্যান্ড) ঠেলে দেওয়া হয়েছে। খাদ্য, পানীয় এবং চিকিৎসার অভাবে এদের মধ্যে কয়েকজনের জীবনাশঙ্কা দেখা দিয়েছে। কয়েকশত মানুষকে বাংলাদেশে পুশ ইন করার এই তৎপরতায় তিনি তীব্র অসন্তোষ ও নিন্দা জানান।

সাইফুল হক বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের পর থেকে ভারতের বাংলাদেশবিরোধী তৎপরতা নতুন মাত্রা নিয়েছে। এই কারণে সীমান্তে তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, যা সীমান্তের মানুষের মধ্যে গভীর নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে। বিএসএফের এসব তৎপরতা তাদের বাংলাদেশ-বিদ্বেষী আগ্রাসী মনোভাবের এক উজ্জ্বল উদাহরণ।

তিনি বিবৃতিতে আরও উল্লেখ করেন, উভয় দেশে অবস্থানরত বৈধ নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য নির্দিষ্ট আইনি ও বৈধ প্রক্রিয়া রয়েছে। আইনি প্রক্রিয়া বাদ দিয়ে কোনোভাবে জবরদস্তিমূলক পুশ ইন মেনে নেয়া যায় না। এটি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।

সাইফুল হক দাবি করেন, বাংলাদেশ এবং ভারতের যদি প্রকৃত বন্ধুত্ব থাকতে চায়, তাহলে অবিলম্বে এই পুশ ইন তৎপরতা ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%