০৬:০৩ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ‘বিএনপি সরকার কখনোই দেশ পরিচালনায় ভালো ছিল না। সরকার শুধু জুলাই গণ-অভ্যুত্থানে নয়, এ দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফেল করছে, তাছাড়া সরকার এডমিনিস্ট্রেশন পরিচালনার ক্ষেত্রেও ফেল করেছে।’
শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে এনসিপি কুমিল্লা শাখা আয়োজিত ঈদ-পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের ক্রাইসিস মুহূর্তে তারা (বিএনপি) সবসময় বাজে পারফর্ম করে। তারা বলেছিল বিদ্যুতের দাম বাড়বে না। দুই বছরের মধ্যে বাড়বে না বলার ঠিক দুই মাসের মধ্যেই দাম বেড়ে গেছে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে দুই সরকারি অফিসে আগুন, নথিপত্র ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত
বিদ্যুতের দাম বাড়া মানে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে।’
তিনি আরো বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে চ্যালেঞ্জ, তা প্রত্যেক নাগরিককে ভোগ করতে হবে। কারণ আমাদের তো আয়-রোজগার বাড়েনি। সাধারণ জনগণের আয়-রোজগার বাড়েনি, কিন্তু খরচ বেড়ে যাবে।
গ্যাসের দাম ১২-১৩শ’ থেকে এখন ১৯শ’ টাকার কাচাকাছি। প্রায় ৫০ ভাগ গ্যাসের দাম বেড়েছে। শেখ হাসিনার আমলে ১৭ বছরে যা বেড়েছিল, গত তিন মাসে তারা ততটুকু বাড়াতে সক্ষম হয়েছে।’
এনসিপি মুখপাত্র সরকারের সমালোচনা করে আরো বলেন, ‘বিএনপি এডমিনিস্ট্রেশন পরিচালনা এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতাসহ সবকিছু মিলিয়ে ইতিমধ্যে অজনপ্রিয় সরকারের পরিণত হয়েছে।’
আরও পড়ুন: চট্টগ্রাম থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ফারুক হোসেন গ্রেপ্তার
তিনি উল্লেখ করেন, ‘জাতীয় নির্বাচনের আগে বারবারই বলা হতো নির্বাচনের পরেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে।
ধর্ষণ, চুরি-ছিনতাই, রাহাজানি, শাহবাগের আন্দোলন এবং মব কালচারসহ সকল সমস্যা সমাধানের ক্ষেত্রেও বলা হয়েছে নির্বাচন হলে সমাধান হয়ে যাবে। দেশে নির্বাচিত সরকার আসলো, কিন্তু আমরা এসব কিছুর পরিবর্তন দেখছি না, বরং আরও সব কিছু বাড়তে দেখছি। আমরা দেখছি মফ জাস্টিস বেড়ে গেছে। গত এক মাসে ৮৪ জন ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ৬ জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর প্রথম দিন তিনি বলেছিলেন, মব বন্ধ করে দেবেন। কিন্তু আমরা এখন মব বাড়তে দেখছি। বেশির ভাগ ক্ষেত্রেই সরকারদলীয় লোকের সম্পৃক্ততা দেখছি।’
অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, যুগ্ম সদস্য সচিব নাভিদ নওরোজ শাহসহ বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময়ে বিভিন্ন দল থেকে আসা প্রায় শতাধিক নেতা-কর্মী এনসিপিতে যোগদান করেন।
আরও পড়ুন: মধুখালী বিএনপির ক্ষোভ, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী বাশার খান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন