০৬:১০ পি.এম
মুন্সীগঞ্জের গজারিয়ায় বৈরি আবহাওয়ার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপরে একটি গাছ পড়ে যান চলাচলে সাময়িকভাবে বিঘ্ন সৃষ্টি করে। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে এসে গাছটি অপসারণ করে যান চলাচলকে স্বাভাবিক করে ফায়ার সার্ভিস।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে গজারিয়া ফায়ার স্টেশনে খবর আসে, উপজেলার আনারপুরা এলাকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি গাছ পড়ে গিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: ঈদগাঁওয়ে গণশৌচাগারের কমোডে নবজাতক, হ-ত্যা-চেষ্টার অভিযোগ
খবর পাওয়ার পর গজারিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসে এবং চেইন স'রের সাহায্যে অল্প সময়ের মধ্যে গাছটিকে কেটে মহাসড়ক থেকে সরিয়ে ফেলে। এর ফলে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল দ্রুত আবার স্বাভাবিক হয়ে যায়।
ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় নি এবং সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকিও বেশিরভাগভাবে এড়ানো সম্ভব হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন