১০:৩৭ পি.এম
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে সদ্য যোগদানকারী ও নরসিংদী জেলার সাবেক সফল পুলিশ সুপার (এসপি) আব্দুল হান্নানের বিরুদ্ধে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এসব ভিত্তিহীন ও মনগড়া প্রোপাগান্ডার বিরুদ্ধে স্থানীয় সচেতন মহল এবং নেটিজেনরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, যে কোনো তথ্য-প্রমাণ ছাড়া ছড়ানো হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের একজন সৎ, যোগ্য, নির্ভীক, মেধাবী ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত আব্দুল হান্নান বিএমপিতে যোগদানের পর থেকে কতিপয় ষড়যন্ত্রকারী তার বিরুদ্ধে লিপ্ত হয়েছে। মূলত ব্যক্তিগত আক্রোশ থেকে কিংবা অতীতে কোনো অবৈধ সুবিধা না পেয়ে এই আইকনিক পুলিশ অফিসারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালানো হচ্ছে।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, পুলিশ সদস্যদের অযাচিত হয়রানি ও মানহানির উদ্দেশ্যে চালানো এই অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
নরসিংদীতে চাকুরি জীবনের শুরু থেকেই সততা ও কর্মদক্ষতার মাধ্যমে জনগণের সেবা দিয়ে আসছেন আব্দুল হান্নান। নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকাকালীন, তিনি জেলাজুড়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করেছেন। তার এই জনবান্ধব ভূমিকার কারণে নরসিংদীর সর্বস্তরের মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ও ভালোবাসার পাত্রে পরিণত হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নির্দিষ্ট চক্রের ছড়ানো এই মিথ্যা বিভ্রান্তিতে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। সচেতন মহল বলছেন, এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের ফলে প্রশাসনের কর্মকর্তারা যেমন বিভ্রান্ত হন, তেমনি সাধারণ মানুষও সঠিক সেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েন।
ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে কুচক্রী মহলের দেওয়া পোস্টের নিচে নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই অপপ্রচারকারীদের কাছে প্রমাণের দাবি তুললে তারা কোনো সদুত্তর দিতে ব্যর্থ হন। ফলে সাধারণ পাঠক ও সচেতন সমাজ এই প্রোপাগান্ডাকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।
বরিশাল মেট্রোপলিটন এলাকার সচেতন মহলের প্রত্যাশা, অতীতে যেভাবে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন, ঠিক তেমনিভাবে বরিশাল মেট্রোপলিটন এলাকাতেও তিনি তার দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণকে সর্বোচ্চ পুলিশি সেবা নিশ্চিত করবেন।
আরও পড়ুন: খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন