০৯:৫৬ পি.এম
দক্ষিণ কোরিয়া মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে করে তাদের চতুর্থ মাঝারি আকারের পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে। সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলুর।
সিউল-ভিত্তিক ইয়োনহাপ নিউজ রোববার জানিয়েছে কোরিয়া অ্যারোস্পেস অ্যাডমিনিস্ট্রেশন (কাসা) যে, প্রায় ৫০০ কেজি ওজনের স্যাটেলাইটটির গত এক মাসে কার্যকারিতা পরীক্ষা ও জ্বালানি ভরার কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে এটি উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
উৎক্ষেপণের প্রায় ২ ঘণ্টা ২২ মিনিট পর স্যাটেলাইটটি রকেট থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা রয়েছে। এরপর প্রায় ৩১ মিনিট পর সভালবার্ড গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে প্রথমবারের মতো ভূমি নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করবে।
আরও পড়ুন: ইসরায়েলকে সমর্থন ও ইসলাম-বিদ্বেষী মন্তব্যে একঘরে সেলমা ব্লেয়ার
স্যাটেলাইটটিতে দক্ষিণ কোরিয়ায় তৈরি বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে। এর মধ্যে একটি পর্যবেক্ষণ ক্যামেরা রয়েছে, যা প্রতি তিন দিনে একবার পুরো কোরীয় উপদ্বীপের ছবি ধারণ করতে সক্ষম।
এই স্যাটেলাইট কৃষি ও বন ব্যবস্থাপনা, বনাঞ্চলের পরিবর্তন পর্যবেক্ষণ, দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তন বিশ্লেষণ এবং জননিরাপত্তা জোরদারসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন