ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

বিলাসী বিদেশ সফর ইস্যুতে ‘স্মার্ট প্রতিক্রিয়া’, প্রশংসা পাচ্ছেন প্রধানমন্ত্রী


বিলাসী বিদেশ সফর ইস্যুতে ‘স্মার্ট প্রতিক্রিয়া’, প্রশংসা পাচ্ছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ও পাঁচ সরকারি কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের স্বপ্ন দেখছিলেন মশক নিধনের আধুনিক প্রযুক্তি দেখার জন্য। কিন্তু সেই বিলাসী বিদেশ সফরের প্রস্তাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এক কলমের খোঁচায় ‘না’ করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত কেবল বাতিলই করেনি, বরং সরকারি কর্মকর্তাদের মশক নিধনের জন্য এক অনন্য দাওয়াইও বাতলে দিয়েছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সরকারি সূত্র থেকে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে একটি বিদেশি প্রতিষ্ঠানের অর্থায়নে ফ্লোরিডা সফরের প্রস্তাবটি তৈরি করা হয়েছিল। উদ্দেশ্য ছিল— মশক নিয়ন্ত্রণ ও নিধনের আধুনিক কলাকৌশল সরেজমিনে দেখা। ফাইলটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল।

ফাইলটি পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ফ্লোরিডায় গিয়ে মশা মারার বিদ্যা শিখতে যাবার কোনো যৌক্তিকতা নেই। তিনি নিজ হাতে লিখিত নির্দেশনায় মন্তব্য করেছেন, "মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।"

আরও পড়ুন: মাধবপুরে বিকল ট্রাকের পেছনে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ নিহত

তিনি আবারও স্পষ্ট জানিয়ে দেন, দেশের পরিস্থিতির মধ্যেই কার্যকর ধারণা ও দেশীয় উদ্ভাবনী পদ্ধতি খুঁজে বের করা সম্ভব। প্রধানমন্ত্রী তার হাতে লেখা নোটটির ছবি শেয়ার করে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে লিখেছেন, "মশা মারতে কামান দাগানোর কথাটি বহুল প্রচলিত — তবে মশার উছিলায় যে এমন দৃষ্টান্তও স্থাপন করা যায়, সেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিজ হাতে লিখা এই নোটটি বেশ ভালো করে বুঝিয়ে দিয়েছে।"

প্রধানমন্ত্রীর এই কঠোর এবং বুদ্ধিদীপ্ত অবস্থানকে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ এবং ‘পজিটিভ মাইলফলক’ হিসেবে এলাকার নেটিজেনরা দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের প্রতিক্রিয়া ছিল প্রশংসাস্বরূপ। অনেকেই মনে করছেন, এই একটি নোটের ফলে ভবিষ্যতে সরকারি কর্মকর্তাদের ৫০-৬০% অযথা ও বিলাসী বিদেশ সফর বন্ধ হবে। সাধারণ মানুষের মতে, এই লেখাটি ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে এবং রাষ্ট্রকে অপচয় থেকে বাঁচাতে একজন যোগ্য রাষ্ট্রনায়কের সিদ্ধান্ত কেমন হওয়া উচিত তা স্মরণ করিয়ে দেবে।

অনেকে মন্তব্য করেছেন, "আশা করি এমন স্মার্ট ওয়েতে লজ্জা দেওয়ার মাধ্যমে সচিব ও আমলাদের বোধদয় হবে। এই লেখাটার ছবি প্রতিটা সরকারি অফিসে দৃষ্টান্ত হিসেবে টাঙিয়ে রাখা উচিত।" প্রধানমন্ত্রীর এই চপেটাঘাত বাজে খরচ ও উদ্ভট বিদেশ সফরের সংস্কৃতিতে প্রশংসিত হয়েছে, এবং দেশের মানুষ আশা করছেন— এই কঠোর বার্তার ফলে সরকারি অর্থ অপচয়ের প্রবণতার লাগাম টানা সম্ভব হবে।

আরও পড়ুন: ৮২ মাসে সড়ক দুর্ঘটনায় ৪৫ হাজার ২৫২ জনের মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আটকের পর ফ্রান্সের বন্দরে পৌঁছেছে রাশিয়া-সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


আটকের পর ফ্রান্সের বন্দরে পৌঁছেছে রাশিয়া-সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার

মঙ্গলবার ফ্রান্সের একটি বন্দরে পৌঁছেছে আটক সন্দেহভাজন তেলবাহী ট্যাংকার, যা রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ বলে ধারণা করা হচ্ছে।

এএফপির এক প্রতিবেদক জানায়, ফরাসি নৌবাহিনী জাহাজটিকে ভুয়া পতাকা ব্যবহারের সন্দেহে আটক করেছিল।

গত বছরের সেপ্টেম্বরের পর এটি ফ্রান্সের জব্দ করা চতুর্থ জাহাজ। ধারণা করা হচ্ছে, এই ‘শ্যাডো ফ্লিট’ ব্যবহার করে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে চায়।

ফ্রান্সের ক্রোজোঁ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ফরাসি কর্তৃপক্ষ জানায়, ব্রিটেনের সহায়তায় ফরাসি নৌবাহিনী রোববার সকালে আন্তর্জাতিক জলসীমায় ‘টাগর’ নামের জাহাজটিতে অভিযান চালায়। জাহাজটির রুশ অধিনায়ক নির্দেশ মানতে অস্বীকৃতি জানানোর পর এটিকে আটক করে ফরাসি নৌবাহিনী।

এ ঘটনার প্রতিক্রিয়ায় ক্রেমলিন জাহাজ জব্দের এই ঘটনাকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ বলে আখ্যা দিয়েছে।

এএফপি’র একজন প্রতিবেদক জানান, ‘টাগর’ মঙ্গলবার সকালে পশ্চিম ফ্রান্সের ব্রিটানি অঞ্চলের দোয়ারনেনে উপসাগরে পৌঁছায়।

ওপেন-সোর্স ডেটাবেস ওপেনস্যানকশন্স ডটঅর্গের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া বা ইরানের তেল বহনের সন্দেহ রয়েছে জাহাজটির বিরুদ্ধে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে আটক হয়েছে ৩০ ভারতীয় ট্রাকচালক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


যুক্তরাষ্ট্রে আটক হয়েছে ৩০ ভারতীয় ট্রাকচালক

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস এবং যথাযথ অনুমতি ছাড়া বাণিজ্যিক ট্রাক চালানোর অভিযোগে প্রায় ৩০ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটকের এই ঘটনাটি দেশটির ফেডারেল এজেন্টদের বিশেষ এক অভিযানের অধীনে ঘটেছে।

আটককৃত ব্যক্তিদের শিগগিরই তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১ জুন) মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানায়, গত ১১ থেকে ১৫ মে পর্যন্ত অ্যারিজোনার ইউমা সেক্টরে ‘অপারেশন চেকমেট’ পরিচালনা করেন বর্ডার পেট্রোল এজেন্টরা। এ অভিযানের লক্ষ্য ছিল বাণিজ্যিক যানবাহন পরিচালনাকারী অবৈধ ব্যক্তিদের শনাক্ত করে জননিরাপত্তা নিশ্চিত করা। অভিযানের আওতায় মোট ৫২ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৩৬ জনকে সেমি-ট্রাক চালানোর অবস্থায় পাওয়া যায়।

আটক ট্রাকচালকদের মধ্যে ৩০ জনই ভারতীয় নাগরিক। বাকিরা হচ্ছে মেক্সিকো, এল সালভাদর ও রাশিয়ার অধিবাসী। তল্লাশির সময় দেখা যায়, তাদের অনেকের কাছে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ওয়াশিংটন ও ভার্জিনিয়ার মতো রাজ্যের বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স থাকলেও কারও কারও কোনো লাইসেন্সই ছিল না। উল্লেখযোগ্য সংখ্যক চালকের কাছে ওয়ার্ক পারমিট থাকলেও সেগুলোর মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। মূলত সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে তারা এই অনুমতি পেয়েছিলেন। ফেডারেল আইন অনুযায়ী তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইউমা সেক্টরের ভারপ্রাপ্ত চিফ পেট্রোল এজেন্ট ডাস্টিন কডল বলেন, অপারেশন চেকমেট জননিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টিকারী অবৈধ চালকদের হাত থেকে সড়ক ও সম্প্রদায়কে সুরক্ষিত রাখার অঙ্গীকারের প্রতিফলন ঘটায়।

তিনি আরও জানান, মারাত্মক দুর্ঘটনা প্রতিরোধে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে ফেডারেল এজেন্টরা প্রতিনিয়ত টহল দিচ্ছেন।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে পরিবহন বিভাগ অযোগ্য বিদেশি চালকদের বাণিজ্যিক ট্রাক ও বাস চালানোর লাইসেন্স পাওয়া বন্ধে কঠোর আদেশ জারি করেছে। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক যানবাহন চালানোর সময় বেশ কিছু মারাত্মক দুর্ঘটনার অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত ট্রাকচালকদের গ্রেপ্তারের এবং অভিযুক্ত হওয়ার ঘটনা লক্ষ্য করা গেছে। সেই প্রেক্ষাপটে এই বিশেষ অভিযানটি পরিচালনা করেছে মার্কিন সীমান্ত সুরক্ষা বাহিনী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাউন্ড সিস্টেমকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে হামলা, নেত্রকোনায় কলেজ ছাত্রের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


সাউন্ড সিস্টেমকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে হামলা, নেত্রকোনায় কলেজ ছাত্রের মৃত্যু

নেত্রকোনায় বিয়ে বাড়িতে সাউন্ড সিস্টেম লাগিয়ে গান বাজনা ও ছবি তোলাকে কেন্দ্র করে হামলার শিকার হয়ে নিহত হয়েছেন কলেজ ছাত্র মোস্তফা আমীর ফয়সাল (২০)। এই ঘটনায় আহত হয়েছেন ৩ জন। নিহত মোস্তফা আমীর ফয়সাল বামনীকোনা গ্রামের সাংবাদিক নজরুল ইসলামের ছেলে। তিনি নেত্রকোনা আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানানো হয়, নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনীকোনা গ্রামের সংসদ বাজার এলাকার ইদ্রিস আলীর মেয়ে শাবানার বিয়ের আয়োজন চলছিল। ওই অনুষ্ঠানটি সোমবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টার দিকে শুরু হয়। বিয়ে বাড়িতে সাউন্ড সিস্টেম লাগিয়ে গান বাজনা ও ছবি তোলা চলছিল।

এই সময় একই গ্রামের কামরুল ইসলামের ছেলে মাসুম (১৯) তার বন্ধুদের সঙ্গে সেখানে এসে নাচ গানে মস্তিষ্কবিভ্রান্তির সৃষ্টি হয়। মোস্তফা ফয়সাল তাদেরকে সেখানে থেকে চলে যেতে বললে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। পরে মাসুম সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তিনি তার পরিবারের সঙ্গে ফিরে এসে ফয়সাল ও তার লোকজনের উপর হামলা চালায়। হামলায় ফয়সাল (২০), তার চাচাতো ভাই রবিন হাসান (১৯), আব্দুল্লাহ আল ফাহিম (১৮), এবং চাচা সাদেকুল ইসলাম (৪৫) আহত হন।

আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ফয়সাল ও সাদিকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে ফয়সাল মারা যান।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার জানান, 'বিয়ের অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম লাগিয়ে গান বাজনা ও ছবি তোলার কারণে প্রতিপক্ষের হামলায় কলেজ শিক্ষার্থী ফয়সাল নিহত হয়েছে। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনা তদন্তের জন্য পুলিশ কর্তৃপক্ষ একজন যুবককে আটক করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য অভিযান চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করছে সরকার: হুইপ দুলু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করছে সরকার: হুইপ দুলু

নাটোর-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ, এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকার ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করার লক্ষ্যে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের জন্য মাসিক সম্মানী ভাতা চালু করেছেন।

আজ জেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের দিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেছেন, বিগত ১৭ বছর ধরে দেশের ইমামবৃন্দ অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছে। ইসলাম বিরোধী শক্তিগুলি এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। তিনি বললেন, দেশে আর কখনো যেন ইসলাম বিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। ধর্মীয় নেতাদের বিভাজন পরিহার করে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, জেলার বিভিন্ন মসজিদের ১৭৮ জন ধর্মীয় নেতাকে সরকার মাসিক সম্মানী ভাতা প্রদান করছে। এই সম্মানী ভাতার পরিধি ভবিষ্যতে শতভাগে উত্তীর্ণ হবে। এই সম্মানী ভাতার মাধ্যমে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত। পুলিশ সুপার মো. শরীফুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রিয়াজুল ইসলাম সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদান করেন।

ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জানিয়েছেন, চলতি অর্থ বছরে নাটোর জেলার ৫০ জন ইমাম রাজশাহীর ইমাম প্রশিক্ষণ একাডেমিতে কৃষি কাজ, গাভী পালন, সামাজিক বনায়ন, মৎস্য চাষ ইত্যাদি বিষয়ভিত্তিক দেড় মাসের আবাসিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ইমামদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%