ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আলেমরা সবসময় মাইনাসের শিকার: আশরাফ মাহদি


আলেমরা সবসময় মাইনাসের শিকার: আশরাফ মাহদি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে পূর্ববর্তী কমিটির চার আলেমের মধ্যে দুজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদি ক্ষোভ প্রকাশ করেছেন।

শনিবার (২৪ অক্টোবর) তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’ শিরোনামে একটি পোস্টে এ ক্ষোভের কথা জানান।

আগের কেন্দ্রীয় কমিটিতে মাওলানা আশরাফ মাহদি ছাড়াও মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা রফিকুল ইসলাম আইনী এবং মাওলানা ইনজিমামুল ইসলাম ছিলেন। তাদের মধ্যে আশরাফ মাহদি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, সানাউল্লাহ খান কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল), রফিকুল ইসলাম আইনী কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) ও ময়মনসিংহ বিভাগের অঞ্চল তত্ত্বাবধায়ক এবং ইনজিমামুল ইসলাম কেন্দ্রীয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন: পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা, গণনায় অংশ নিচ্ছে পাঁচ শতাধিক মানুষ

পুনর্গঠিত কমিটিতে আশরাফ মাহদি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদে বহাল রয়েছেন। সানাউল্লাহ খানকে ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে পূর্ববর্তী কমিটিতে থাকা রফিকুল ইসলাম আইনী ও ইনজিমামুল ইসলাম নতুন কমিটিতে অন্তর্ভুক্ত হয়নি।

ফেসবুক পোস্টে আশরাফ মাহদি উল্লেখ করেন, ‘সংখ্যাটা চার থেকে দুইয়ে নেমে এসেছে। দুইজন মাইনাসের কারণ জানা নাই। আর যে দুইজনকে রাখা হল তাদেরও নামকাওয়াস্তে।’

তিনি আলেমদের আন্দোলনে ভূমিকা এবং সংগঠন গড়ে ওঠার পর তাদের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘আপনার মাথায় টুপি আছে, শরীরে ধর্মীয় লেবাস আছে? আপনার কাজ শুধু আন্দোলনে রক্ত দেওয়া। আর সংগঠন মোটামুটি দাঁড় করিয়ে দিলে, আপনার সিরিয়াল নিচের দিকে নামতে থাকবে।’

ধর্মীয় ইস্যুতে বক্তব্য দেওয়ার বিষয়ে আপত্তির প্রসঙ্গও তিনি তুলে ধরেন। আশরাফ মাহদি লেখেন, ‘ধর্মীয় ইস্যুতে আপনার কথাবার্তা নিয়েও ব্যাপক আপত্তি, যদিও আমরা মধ্যপন্থি। আমাদের লাগবে মিলাদ পড়ানোর হুজুর। রাষ্ট্র আর আইনে আবার ধর্ম কী? রাষ্ট্র গঠন কারা করবে, এসব আমরা বিদ্বানরা আমাদের ভাই ব্রাদারদের নিয়ে ঠিক করব।’

আরও পড়ুন: সশস্ত্র বাহিনী দিবসে দেশের পাঁচ স্থানে উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় অবৈধ মজুতের অভিযোগে ১৫০০ বস্তা সার জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৪ এম


চুয়াডাঙ্গায় অবৈধ মজুতের অভিযোগে ১৫০০ বস্তা সার জব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ প্রায় দেড় হাজার বস্তা রাসায়নিক সার জব্দ করেছে। অবৈধভাবে সার মজুত ও চড়া দামে বিক্রির অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় নাঈম অটো মোবাইল অ্যান্ড বীজ ভান্ডারের দুটি গোডাউনে অভিযান পরিচালিত হয়। পরে সেগুলো সিলগালা করা হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এ অভিযানের নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেনও উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার জানান, কয়েকজন কৃষক ও স্থানীয় বাসিন্দার অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে প্রতিষ্ঠানটির গোডাউনগুলোতে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে সার মজুত ও বিক্রির সত্যতা পাওয়া যায়। ব্যবসায়ী নাঈম হোসেন বিএডিসির ডিলার হলেও বরাদ্দের বাইরে সার সংগ্রহ করে মজুত করেছিলেন বলে জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, নাঈম হোসেন দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুত করে চড়া দামে বিক্রি করে আসছিলেন। এর আগেও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাঁকে একাধিকবার অর্থদণ্ড দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

সর্বশেষ অভিযানে বিপুল পরিমাণ সার জব্দ হওয়ার পর নাঈম হোসেনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ করে এবং বাজার অস্থিতিশীল করে—এমন অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় যা-ই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে সন্ত্রাসী গ্রুপের দুই সদস্য পলাশ ও তোতা মিয়া গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৪ এম


মোহাম্মদপুরে সন্ত্রাসী গ্রুপের দুই সদস্য পলাশ ও তোতা মিয়া গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলায় এসআরবি-২ কর্তৃক গ্রেফতার করা হয়েছে পলাশ (২৮) এবং তোতা মিয়া ওরফে রাব্বিকে (২২)।

শনিবার রায়েরবাজার ও বোটঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়, যা মামলার দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন হয়।

এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় একটি সন্ত্রাসী গ্রুপ আধিপত্য বিস্তার, ছিনতাই এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে আসছিল। এই গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র, ছুরি ও চাপাতি নিয়ে দলবদ্ধভাবে শক্তির মহড়া দিতেন। তারা পথচারীদের ভয়ভীতি দেখিয়ে এলাকায় বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করতেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গত ২৩ অক্টোবর মিঠু মিয়া (২০) নামে গ্রুপের এক সদস্যকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক সদস্যদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলাটি মোহাম্মদপুর থানায় দ্রুত বিচার আইনে করা হয়।

এসআরবি-২ জানায়, মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু হয়।

এর ধারাবাহিকতায় শনিবার রায়েরবাজার থেকে মামলার তিন নম্বর আসামি পলাশ এবং বোটঘাট থেকে চার নম্বর আসামি তোতা মিয়া ওরফে রাব্বিকে গ্রেফতার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, রাব্বির বিরুদ্ধে হাজারীবাগ থানায় একটি মামলা রয়েছে। পলাশের বিরুদ্ধে ধানমন্ডি থানায় দস্যুতা, গুরুতর আঘাত ও হত্যার অভিযোগে দুটি মামলা রয়েছে। গ্রেফতার হওয়া দুইজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান হয়নি: রাশেদ খাঁন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৫ এম


শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান হয়নি: রাশেদ খাঁন

গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক মোসলেহ উদ্দিনকে থাপ্পড় মেরে আলোচনায় আসা অভিভাবক শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান বা কোনো সিদ্ধান্ত নেওয়ার খবরটি সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি শনিবার (২৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানান।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, ‘গাজীপুর পুলিশ কমিশনারের সঙ্গে আমি কথা বলেছি। টঙ্গীর মাদ্রাসার ঘটনায় শাহজালাল রুমিকে গ্রেফতার করার কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি এবং পুলিশ কোনো অভিযানও পরিচালনা করেনি। সরকারের পক্ষ থেকেও গ্রেফতারের কোনো পরামর্শ পুলিশকে দেওয়া হয়নি।’

তিনি আরও জানান, কতিপয় মিডিয়াতে শাহজালাল রুমির গ্রেফতারের অভিযানের বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সৌদি ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগ

ঢাকা দক্ষিণ থেকে হিফজুল হাদিস প্রতিযোগিতায় ৮ জন নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৫ এম


ঢাকা দক্ষিণ থেকে হিফজুল হাদিস প্রতিযোগিতায় ৮ জন নির্বাচিত

বাংলাদেশে আয়োজিত হিফজুল হাদিস প্রতিযোগিতা-২০২৬-এর ঢাকা দক্ষিণ বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে। এই পর্বে ছাত্র ও ছাত্রীদের মধ্যে মেধার ভিত্তিতে মোট আটজনকে জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত করা হয়েছে।

এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শনিবার (২৪ অক্টোবর) উত্তর যাত্রাবাড়ীর জমঈয়ত ভবনের মিলনায়তনে।

প্রতিযোগিতা বাস্তবায়নের দায়িত্ব পালন করেন ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান। তার সহযোগিতায় ছিলেন ড. মুহাম্মদ ইব্রাহীম, শাইখ আনিসুর রহমান মাদানী, ড. হারুনুর রশিদ ও ড. আব্দুল মোমেন।

আয়োজকেরা জানিয়েছেন, বিভাগীয় পর্যায়ে ছাত্রদের মধ্য থেকে পাঁচজন এবং ছাত্রীদের মধ্য থেকে তিনজনকে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রত্যেককে মূল্যবান হ্যান্ডব্যাগ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, বিশ্বব্যাপী কোরআন ও সুন্নাহর প্রচার-প্রসার, শিক্ষা ও গবেষণায় সৌদি আরব প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। হিফজুল হাদিসের মতো প্রতিযোগিতা হাদিসের জ্ঞানচর্চা বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে সুন্নাহর শিক্ষা ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি করছে। এ ক্ষেত্রে বাংলাদেশ থেকেও সহযোগিতামূলক ভূমিকা রাখা প্রয়োজন।

আগামী ২৮ অক্টোবর ২০২৬ জাতীয় পর্যায়ে হিফজুল হাদিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%