০৬:৩৯ পি.এম
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে যাত্রাবাড়ীতে খোবাইব নামে একজনকে হত্যা মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি কেএম জাহিদ সরওয়ার কাজল এবং শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ প্রদান করেন।
আরও পড়ুন: শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে ইনসাফের বাংলাদেশ গড়ার আহ্বান ডাকসু ভিপি সাদিক কায়েমের
আদালতে জামিনের আবেদন পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু এবং সাঈদ আহমেদ রাজা। পরে আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, এই মামলায় জামিন হওয়ায় খায়রুল হককে মুক্তিতে আর কোনো বাধা নেই।
এর আগে ২১ জুন বিচারিক আদালত এ মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর তিনি হাইকোর্টে আবেদন করেন।
মামলার বিবরণ অনুসারে, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে যাত্রাবাড়ী এলাকায় আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে খোবাইব (২০) নিহত হন।
এ ঘটনায় তার ভাই জোবায়ের আহম্মেদ ২০২৪ সালের ১৬ নভেম্বর যাত্রাবাড়ী থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করে মামলা করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী ইস্তাম্বুল যাত্রাবিরতি শেষে ঢাকার পথে রওনা
প্রধান বিচারপতি খায়রুল হককে গত বছরের ২৪ জুলাই তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল। এরপর থেকে তিনি নানা মামলায় কারাগারে রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন