০৪:০৬ পি.এম
রাজধানী ঢাকা, উত্তরা, সায়েন্সল্যাব মোড় এবং মিরপুর-১০ এই তিন স্থানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। এটি পূর্ব ঘোষিত 'লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়' কর্মসূচির অংশ। বুধবার (১৫ জুলাই) দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে শিক্ষার্থীরা এই সড়ক অবরোধ করেন।
পুলিশ সড়ক ছেড়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করলেও শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড় রয়েছেন। এই কারণে সড়কে যানজট সৃষ্টি হয়েছে।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ গণমাধ্যমকে জানান, পরীক্ষার পর শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছে এবং আমরা তাদের সড়ক ছাড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি আরও বলেন, আমরা সতর্ক রয়েছি।
আরও পড়ুন: আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শেষ
এছাড়া সোমবার (১৩ জুলাই) দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে চট্টগ্রামের পাঁচ জেলা বাদে সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীদের অনেক কেন্দ্রে কোমরপানি পেরিয়ে যেতে দেখা যায়।
শিক্ষামন্ত্রীকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে অভিযোগ করা হয় যে, মন্ত্রী পরীক্ষার্থীদের 'ফার্মের মুরগি' সম্বোধন করেছেন। এদিকে পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নপত্রে ভুল থাকার বিষয়টি নিয়ে বিতর্ক উঠে। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে।
এরপর শিক্ষার্থীরা আট দফা দাবি নিয়ে মাঠে নামেন, যা পরে তিন দফা দাবিতে পরিণত হয়। এই তিন দাবির মধ্যে রয়েছে, উপযোগী পরিবেশ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে; পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য সম্পূর্ণ নম্বর দিতে হবে এবং শিক্ষামন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।
মঙ্গলবার রাতে সংসদ অধিবেশনে মন্ত্রী দুঃখপ্রকাশ করেন এবং সোমবারের পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্র পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দেন। এরপরেও তবে শিক্ষার্থীরা শান্ত হননি এবং তারা এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় রয়েছেন। এই দাবিতে শিক্ষার্থীরা নতুন কর্মসূচি দিতে যাচ্ছে।
আরও পড়ুন: বিটিএমএর নতুন সভাপতি শামীম, সহসভাপতি শোয়েব নির্বাচিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন