০৬:৪৬ পি.এম
অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান ভোলপাটো বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন। আটক হওয়ার পর প্রাথমিক মাদক পরীক্ষায় তার শরীরে কোকেনের উপস্থিতি পাওয়া গেছে।
শুক্রবার গভীর রাতে সিডনির আনজাক ব্রিজে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিসীমার সড়কে ১০৯ কিলোমিটার বেগে গাড়ি চালানোর সময় পুলিশ তাকে থামায়। এরপর ঘটনাস্থলেই করা ড্রাগ টেস্টে তার শরীরে কোকেনের উপস্থিতি ধরা পড়ে।
গতিসীমা লঙ্ঘনের কারণে ভোলপাটোকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি, তার আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশ ঘটনাটি নিয়ে আরও তদন্ত করছে।
আরও পড়ুন: আওয়ামী মন্ত্রী পলকের বান্ধবীসহ ৪ জন আটক
এ বিষয়ে অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং খেলোয়াড়টির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। একই সঙ্গে তাকে প্রয়োজনীয় মানসিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হচ্ছে।
অস্ট্রেলীয় ফুটবলারদের সংগঠন (পিএফএ) জানিয়েছে, এই কঠিন সময়ে তারা ভোলপাটোর পাশে রয়েছে এবং তাকে প্রয়োজনীয় আইনি ও অন্যান্য সহায়তা দেবে।
২২ বছর বয়সী ভোলপাটো প্রথমে ইতালির বয়সভিত্তিক দলের হয়ে খেললেও পরে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। ২০২৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়া জাতীয় দলের সদস্য হিসেবেও খেলেছেন তিনি।
আরও পড়ুন: বিশ্বকাপের দুই দিন আগে হার্টের চিকিৎসা নেন ম্যাকটমিনে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন