০৭:২১ পি.এম
দুর্নীতি দমনের পরিবর্তে প্রতিরোধে গুরুত্ব দিতে হবে, তাহলে দুর্নীতি কমে আসবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মোহাম্মদ খালেদ রহীম।
তিনি এই প্রসঙ্গে বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার অঙ্গীকারবদ্ধ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেই অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করা হচ্ছে।
এই লড়াইয়ে শুধু সরকারের নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণও প্রয়োজন।
আরও পড়ুন: শতবর্ষে উৎসবের রঙে রঙিন বরিশাল সদর গার্লস, স্মৃতির টানে ছুটে এলেন দেশ-বিদেশের প্রাক্তন শিক্ষার্থীরা
বুধবার দুপুরে বরিশাল সার্কিট হাউসে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সচিব আরও বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, এর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, নৈতিকতা চর্চা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতির সুযোগ কমিয়ে আনার উদ্দীপনা থাকতে হবে।
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, সুশীল সমাজ এবং তরুণদের পাশাপাশি আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সচিব জানান, সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব।
সভায় বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নাতিকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল দাদার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন