১১:৪৮ এম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে। রবিবার সকাল বেলা দিগরাজ এলাকায় বুড়িরডাঙ্গা ইউনিয়নবাসীদের মাঝে ট্যাংক বিতরণ করার সময় তিনি এ মন্তব্য করেন।
এরপর উপজেলা পরিষদ চত্বরে প্রতিমন্ত্রী চিলা, চাঁদপাই, সোনাইলতলা, মিঠাখালী ও সুন্দরবন ইউনিয়নের বাসিন্দাদের মাঝে ট্যাংক বিতরণ করেন। এই দিন ৬টি ইউনিয়নের তিন শতাধিক পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, তীব্র লবণাক্ততা অধ্যুষিত উপকূলীয় মোংলা সহ আশপাশ এলাকার মানুষের মাঝে সুপেয় পানির মারাত্মক সংকট বিদ্যমান রয়েছে। এই সংকটের সমাধানে এবং বৃষ্টির পানি সংরক্ষণ করে তা দিয়ে জনগণের চাহিদা পূরণে উপকূলের জনগোষ্ঠীর মাঝে পানির ট্যাংক বিতরণ অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: ইস্তাম্বুলে জলবায়ু সম্মেলনে অংশ নিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তিনি বলেন, উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে। এ ছাড়া সুপেয় পানির উৎস সৃষ্টির জন্য সরকারী পুকুরগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার চাইছে উপকূলের কোন মানুষ যেন সুপেয় পানির জন্য কষ্ট না পায়, সেজন্য প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করা হচ্ছে।
ট্যাংক বিতরণ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মোংলার উপ-সহকারী প্রকৌশলী সোহান আহম্মেদ, উপজেলা বিএনপি সভাপতি আ. মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন ও মোস্তাফিজুর রহমান জনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন