০৪:৩১ পি.এম
ভূমধ্যসাগরে তুর্কি যুদ্ধজাহাজ ইসরায়েলি নৌবাহিনীর জাহাজকে পথ পরিবর্তন করতে বাধ্য করেছে। এই বিস্ময়কর তথ্যটি ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন ‘কান’-এর একটি বিশেষ প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র কান'কে জানিয়েছে যে, ভূমধ্যসাগরে মহড়া ও টহলরত তুর্কি নৌবাহিনীর কিছু যুদ্ধজাহাজ অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে ইসরায়েলি জাহাজের সম্মুখে উপস্থিত হয়। এ সময় তারা আন্তর্জাতিক জলসীমায় নিজেদের উপস্থিতি জাহির করে এবং ইসরায়েলি রণতরীগুলোকে বিকল্প পথ গ্রহণের নির্দেশ দেয়, ফলে সেগুলোকে ঘুরে যেতে বাধ্য করা হয়।
তবে, প্রতিবেদনে উল্লেখ করা হয়নি ঠিক কোথায় এবং কখন এই ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, কিছুদিন ধরে ভূমধ্যসাগরে তুর্কি সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি সিরিয়া সংকট এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রাকৃতিক সম্পদ নিয়ন্ত্রণ নিয়ে আঙ্কারা ও তেল আবিবের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে প্রবল টানাপোড়েন চলছে।
আরও পড়ুন: আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবে সরকার
সূত্র: মিডলইস্ট মনিটর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন