ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

নাড়ুর কথা বলে কুরিয়ার সার্ভিসে গাঁজা বুকিং, ধরল ডিবি


নাড়ুর কথা বলে কুরিয়ার সার্ভিসে গাঁজা বুকিং, ধরল ডিবি

কুমিল্লায় বুকিং দেওয়ার পর কুরিয়ার সার্ভিসে নাড়ুর কথা বলে, চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১৪ কেজি পরিমাণে দুই কার্টনে সাত প্যাকেট গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) রাতে জেলা শহরের শান্তিমোড়স্থ এজেআর পার্সেল এ্যান্ড কুরিয়ার সার্ভিসের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখায় এ gাঁজা উদ্ধার করা হয়েছে। এটি জেলা পুলিশের গোয়েন্দা শাখা, ডিবি পুলিশের কাজ।

এখনও গাঁজা উদ্ধারের ঘটনায় ক্রেতাকে আটক করা সম্ভব হয়নি পুলিশ। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ প্রায় ১৪ কেজি।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে মঙ্গলবার রাতে শান্তিমোড়স্থ এজেআর কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি কার্টনে রাখা ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গাঁজাগুলো ৭ জুন রবিবার কুমিল্লা থেকে নাড়ুর জন্য চাঁপাইনবাবগঞ্জে বুকিং করা হয়েছিল।

এই ঘটনার পর সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ। এছাড়া গাঁজার ক্রেতাকে আটক করার জন্য অভিযান এখানেও চলছে, এ কথা জানিয়ে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১২:৪৫ এম


বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জেলে বাবার জন্য দুপুরের খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে পড়ে মো. তামিম (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও ডুবুরি দল না থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামের পাশের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ তামিম ওই গ্রামের জেলে শাহাদাত হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও মাছ ধরতে মেঘনা নদীতে যান শাহাদাত। দুপুরের দিকে বাড়ি থেকে বাবার জন্য খাবার নিয়ে নদীর তীরে যায় তামিম। খাবার খাওয়ার পর শাহাদাত নদীর পাড়ে উঠে চা পান করছিলেন। এ সময় তামিম তার সমবয়সী এক চাচাতো ভাইয়ের সঙ্গে নদীর তীরে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। ঘটনাটি দেখে সঙ্গে থাকা চাচাতো ভাই দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্বজনরা স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে হাতিয়ায় ডুবুরি দল না থাকায় পানির নিচে তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা সম্ভব হয়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, হাতিয়ায় ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের কোনো ডুবুরি দল নেই। এ কারণে তাৎক্ষণিকভাবে পানির নিচে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। কোস্ট গার্ড ঘটনাস্থলে নজরদারি চালিয়ে যাচ্ছে। বুধবার সকালে ভোলা থেকে ডুবুরি দল এসে পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান শুরু করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাদীর সঙ্গে বিস্কুট কিনতে গিয়ে প্রাণ হারাল রুহান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০১:০৯ এম


দাদীর সঙ্গে বিস্কুট কিনতে গিয়ে প্রাণ হারাল রুহান

রাজবাড়ীর গোয়ালন্দে ইজিবাইক চাপায় এলো স্নেহের তিন বছর বয়সী এক শিশু রুহান মৃধার মৃত্যু ঘটে।

মঙ্গলবার (৯ জুন) বিকেল সোয়া ৪ টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামে এটি দুর্ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের সাত্তার মৃধার সন্তান।

রুহানের চাচা শাকিব মোল্লা জানান, বিকেলে দাদী আনোয়ারা বেগমের সাথে রুহান বাড়ির পাশে দোকানে বিস্কুট আনতে যাচ্ছিল। এসময় তারা তোরাপ আলী জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর পৌঁছালে, রুহান দাদীর হাত ছেড়ে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়।

এসময় গোয়ালন্দ বাজার থেকে আতর চেয়ারম্যানের বাড়িগামী দ্রুতগতির একটি ইজিবাইক রুহানকে চাপা দিয়ে চলে যায়। রুহানকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে, সেখানকার জরুরি বিভাগে চিকিৎসক রুহানকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল জানান, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় দুর্ঘটনাকবলিত ইজিবাইকের বিরুদ্ধে পরিবারের কোনো অভিযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে ইউনিয়ন কৃষক দল সভাপতিকে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০১:১৫ এম


বাগেরহাটে ইউনিয়ন কৃষক দল সভাপতিকে কুপিয়ে হত্যা

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল (৩৮) নিহত হয়ে গেছেন। এসময় আহত হয়েছেন বারুইপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল। মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, তিনটি মোটরসাইকেলে হেলমেট পরা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বাগেরহাট পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার সময় সংবাদকে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আহতকে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়েছে। মরদেহটি পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছে। তিনি আরও জানান, রাতের এই ঘটনার বিস্তারিত এখনও পাওয়া যায়নি। তবে যতদূর জানা গেছে, তারা মোটরসাইকেলে বারুইপাড়া থেকে ফকিরহাট যাচ্ছিলেন। এ সময় নিয়তির মাঠ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে হামলা চালায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে আন্তর্জাতিক ‘ট্যাবলাট্রনিক’ এ মুগ্ধ করল ওড়িশী নৃত্য পরিবেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০১:১৬ এম


চট্টগ্রামে আন্তর্জাতিক ‘ট্যাবলাট্রনিক’ এ মুগ্ধ করল ওড়িশী নৃত্য পরিবেশনা

চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজ দ্য চট্টগ্রাম মিলনায়তনে একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ট্যাবলাট্রনিক’-এ দর্শকরা সংগীত ও ওড়িশী নৃত্যের একটি অনন্য সম্মিলন উপভোগ করেছেন।

 

মঙ্গলবার (৯ জুন) ফ্রান্সের লা রিইউনিয়ন দ্বীপের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলাবাদক সুভাষ ধুনুচাঁদ তাঁর ব্যতিক্রমধর্মী ‘ট্যাবলাট্রনিক’ পরিবেশনার মাধ্যমে ভারতীয় শাস্ত্রীয় তবলা ও আধুনিক ইলেকট্রনিক সঙ্গীতের এক মনোমুগ্ধকর মেলবন্ধন উপস্থাপন করেন।

 

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিশিষ্ট ওড়িশী নৃত্যশিল্পী প্রমা অবন্তী'র নৃত্য ‘কালারস অব কৃষ্ণ’। এই ভাবনামূলক প্রযোজনায় ভগবান শ্রীকৃষ্ণের বহুমাত্রিক জীবন ও ব্যক্তিত্বকে নৃত্যের ভাষায় ফুটিয়ে তোলা হয়। গোকুলের দুষ্টু শৈশব, গোপীদের সঙ্গে লীলাখেলা, রাধার প্রতি তাঁর ঐশ্বরিক প্রেম এবং পরবর্তীতে ভগবদ্গীতা-র দার্শনিক ও আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবে তাঁর রূপান্তর সবকিছুই প্রাণবন্তভাবে উঠে আসে এই পরিবেশনায়।

 

এরপর প্রমা অবন্তীর শিষ্যা ময়ূখ সরকার ও অর্জিতা সেন চৌধুরী পরিবেশন করেন মনোমুগ্ধকর ওডিশি নৃত্য ‘রিদম অব নেচার’। প্রকৃতির চিরন্তন সুর ও ছন্দ থেকে অনুপ্রাণিত এই পরিবেশনায় কোমল বাতাস, প্রবাহমান নদী, প্রস্ফুটিত ফুল, দুলতে থাকা পাতা এবং প্রকৃতির প্রাণস্পন্দনকে নৃত্যের মাধ্যমে জীবন্ত করে তোলা হয়। বিশিষ্ট নৃত্যশিল্পী শারমিন হোসাইন এবং বিশিষ্ট কথক নৃত্যশিল্পী সঞ্চিতা দত্ত ও তাঁর শিষ্য জিমি দত্তের নৃত্যও দর্শকদের মুগ্ধ করে।

 

ট্যাবলাট্রনিক পরিবেশনায় সুভাষ ধুনুচাঁদের সঙ্গে অংশ নেন চট্টগ্রামের আরও পাঁচজন তবলাশিল্পী সানি দে, সায়ন দে, সৌরদীপ্ত দে, অন্তিক পাল এবং সায়ন দাস।

 

আন্তর্জাতিক মানের সঙ্গীত ও শাস্ত্রীয় নৃত্যের এই অপূর্ব সমন্বয় চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে এক স্মরণীয় সন্ধ্যার সৃষ্টি করে এবং দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%