প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তেহরানের শর্তগুলো মেনে নেয়, তবে হরমুজ প্রণালি পুনরায় চালু হবে। তবে, শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই জলপথ বন্ধ থাকবে।
রোববার (২২ নভেম্বর)
মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ
তথ্য তুলে ধরা হয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আরাঘচি মন্তব্য করেন, হরমুজ প্রণালি পুনরায় চালু করা কঠিন কিছু নয়। যুক্তরাষ্ট্রকে কেবল ইরানের যৌক্তিক শর্তগুলো মেনে নিতে হবে, যা আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ।
তিনি আরও বলেন, আমেরিকা যদি নিজের ভুল স্বীকার করে এবং পূর্বের প্রতিশ্রুতি পূরণ করে, তবে বর্তমান পরিস্থিতির সমাধান সম্ভব। তার মতে, অতীতের যুদ্ধগুলো প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মূলত এ অঞ্চলের ভেতর থেকেই আসতে হবে এবং এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে।
কাতারের একটি প্রতিনিধিদলের তেহরান সফর সম্পর্কে তাসনিমের এক প্রশ্নের জবাবে আরাঘচি বলেন, এ ধরনের সফর নিয়মিত ঘটনা এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা ধারণা ও প্রস্তাব আদান-প্রদানের জন্য নিয়মিতভাবে যাতায়াত করেন। তিনি উল্লেখ করেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট। ইরানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় চালু করা হবে না। আমরা বরাবরই বলেছি, আত্মরক্ষায় প্রস্তুত থাকার পাশাপাশি আমরা আলোচনার জন্যও প্রস্তুত।’
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধকে সম্পূর্ণ অবৈধ আখ্যা দিয়ে আরাঘচি বলেন, এটি নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা রয়েছে। তিনি আঞ্চলিক আলোচনা ও মধ্যস্থতার প্রচেষ্টাকে সময় দেওয়ার আহ্বান জানান এবং অবরোধ প্রত্যাহারের একটি যৌক্তিক পথ বের হবে বলে আশা প্রকাশ করেন।
আঞ্চলিক উত্তেজনা কমাতে ওমানের প্রচেষ্টার প্রশংসা করে আরাঘচি বলেন, দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি জানান, চার দিন আগে ওমানের সুলতান ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের মাধ্যমে সর্বশেষ দফার আলোচনা সম্পন্ন হয়েছে। অঞ্চলের সংবেদনশীল পরিস্থিতি বিবেচনায় ঘনিষ্ঠ পরামর্শ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উল্লেখ্য,
যুক্তরাষ্ট্র ইরানের ওপর পুনরায় হামলা শুরু করার চার দিন পর, গত ১২ জুলাই ইরান প্রণালিটি আবারও বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করে।
আরাঘচি আরও জানান, গাজার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তিনি অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। তিনি সেখানে যা ঘটছে তা এক ধরনের 'নীরব গণহত্যা' বলে উল্লেখ করেন। আরাঘচি কোনো বিরতি ছাড়াই ফিলিস্তিনিদের হত্যা চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেন।
এদিকে, আলাদাভাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানান, কাতারের একটি প্রতিনিধিদল শুক্রবার সন্ধ্যায় তেহরানে পৌঁছে দুই ঘণ্টা আলোচনা করেছে। কূটনীতির পথ খুঁজতে কাতারের সাথে অনলাইনে ও সশরীরে আলোচনা চলছে বলে জানান তিনি। তবে কাতার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন