ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

রাজধানীতে চাঁদা তোলায় বাধা, যুবদল নেতা চঞ্চলের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ


রাজধানীতে চাঁদা তোলায় বাধা, যুবদল নেতা চঞ্চলের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ

রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঁদা তোলায় বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে. এম. চঞ্চলের অনুসারীদের বিরুদ্ধে। হামলাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে যুবদল নেতা কে. এম. চঞ্চল।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টায় নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, বলাকা সিনেমা হলের সামনে ওই সময় বিভিন্ন দোকান ও ভ্যানগাড়ি থেকে চাঁদা তোলার অভিযোগ ওঠে সোহেল ও আজিম ওরফে ‘গুন্ডা আজিমের’ বিরুদ্ধে, যারা ইউনিট যুবদল নেতা। এ সময় খবর পেয়ে ঢাকা কলেজের বেশ কিছু শিক্ষার্থী সেখানে গিয়ে চাঁদা তুলতে বাধা দেন।

সূত্র জানায়, পরে যুবদল নেতা চঞ্চল জানতে পেরে সেখানে ৪০–৫০ জন অনুসারী নিয়ে আসেন। তাদের উপস্থিতি অনুযায়ী, শিক্ষার্থীদের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর ধারালো দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।

আরও পড়ুন: চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র যুবলীগ নেতা মুজিবুল হক আটক

হামলার ফলে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, মো. সুমন সিকদার, ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিব আল হাসান ও মুশফিকুর রহমান আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, সুমন সিকদার বলেন, বিকেলে ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে নিউমার্কেট এলাকায় তারা চাঁদা তুলতে দেখেন। বাধা দেওয়ার পর প্রথমে গালাগালি ও বাকবিতণ্ডায় জড়ালে যুবদল নেতা চঞ্চলের নেতৃত্বে ৫০–৬০ জন লাঠিসোঁটা, রামদা এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তারা ১০–১৫ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে ৮–১০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন পপুলার হাসপাতালে ভর্তি রয়েছেন। আত্মরক্ষার সময় তার ডান হাতে কোপ লেগেছে।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেছেন, নিউমার্কেট এলাকায় নিয়মিত চাঁদা আদায় করা হয়। তাদের দাবি, এলাকার কয়েক শ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন চাঁদা তোলা হয়।

আরও পড়ুন: আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রামের পুলিশ সুপারের ফোন জব্দ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্তঃসত্ত্বা স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ, স্বামী আটক

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫০ এম


অন্তঃসত্ত্বা স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ, স্বামী আটক

 

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে রহমত আলী (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক রহমত আলী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রামের কুরবান আলী বাড়ির বসু মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।

পুলিশ জানায়, গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে ভোরে রহমত আলীকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পরিবারের অভিযোগ, প্রায় এক বছর আগে পারিবারিকভাবে সাড়ে তিন লাখ টাকা কাবিনে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ওই গৃহবধূর সঙ্গে রহমত আলীর বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন সংসার স্বাভাবিকভাবে চললেও পরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।
পরিবারের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে শোয়ার কক্ষে রহমত আলী তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলেন। আর্থিক অসচ্ছলতার কারণে টাকা এনে দিতে পারবেন না বলে জানান ওই গৃহবধূ। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তার গোপনাঙ্গ ও দুই পায়ে অ্যাসিড নিক্ষেপ করা হয় বলে অভিযোগ পরিবারের।

অ্যাসিড নিক্ষেপের পর ওই গৃহবধূ চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে পরিবারের সদস্যরা শুক্রবার (৭ আগস্ট) বিকেলে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ওইদিন রাত ১১টার দিকে গুরুতর অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।
ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমানের ভাড়ায় ৫০ শতাংশ ছাড়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫১ এম


জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমানের ভাড়ায় ৫০ শতাংশ ছাড়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম ঘোষণা করেছেন, গেজেটভুক্ত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।

নেত্রী মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে এই ঘোষণা দেন। এই অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে।

এছাড়াও একই অনুষ্ঠানে '৩৬ জুলাই' স্মরণ করতে যাচ্ছে বুধবার, জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের জন্য পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতে ৩৬ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি উল্লেখ করেন, সম্প্রতি ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের ২০২৪ সালের জুলাই যোদ্ধাদের তুলনা করা হচ্ছে, যা মোটেও যৌক্তিক নয়। ১৯৭১ সালের যোদ্ধারা দেশ স্বাধীন করেছেন এবং ২০২৪ সালের যোদ্ধারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন বলেও মন্তব্য করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
দাবি পাকিস্তানের

যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার দিকে খুব কাছাকাছি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০১:০১ এম


যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার দিকে খুব কাছাকাছি

যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে কোনো ধরনের সমঝোতায় পৌঁছানোর কাছাকাছি রয়েছে বলে পাকিস্তান দাবি করেছে। একই সময়ে মধ্যস্থতাকারী কাতার জানায়, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের আলোচনা এখন অগ্রসর পর্যায়ে রয়েছে। তবে কূটনৈতিক তৎপরতা বাড়ার মধ্যেও উপসাগর ও লোহিত সাগরে জাহাজে নতুন হামলার ঘটনায় উত্তেজনা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার ব্লুমবার্গ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, পরিস্থিতি আবারও শান্তি বা চুক্তির দিকে এগোচ্ছে। তাঁর ভাষায়, গত দুই-তিন দিনের সংকেত বলছে, তারা কোনো ধরনের সমঝোতার খুব কাছাকাছি রয়েছে।

এর আগে মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভির সঙ্গে বৈঠক করেন। তবে ওই বৈঠকের বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

একই সময়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমান ও ইরানের আলোচনা এখন উন্নত পর্যায়ে রয়েছে।

যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সমঝোতার সম্ভাবনার খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার তেলের দাম কিছুটা কমেছে। যদিও যুদ্ধ শুরুর আগের তুলনায় দাম এখনো অনেক বেশি।

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে নতুন জাহাজ চলাচলের পথ নির্ধারণে ওমানের সঙ্গে তারা চূড়ান্ত চুক্তির কাছাকাছি রয়েছে। তবে তেহরানের দাবি, শুধু এই চুক্তি হলেই প্রণালি পুরোপুরি উন্মুক্ত হবে না। যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সামরিক হুমকি বন্ধ এবং ক্ষতিপূরণসহ বেশ কিছু শর্ত মানতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি কোনো আলোচনা চলছে না। মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে বার্তা আদানপ্রদান করা হচ্ছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নতুন করে ইরানের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেন। এতে সমঝোতার পথ আবারও কঠিন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্প বলেন, গত ৫০ বছরে ইরানের কর্মকাণ্ডে হওয়া ক্ষয়ক্ষতির জন্য তেহরানকে অর্থ দিতে হবে।

এদিকে কূটনৈতিক তৎপরতার মধ্যেই সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। মঙ্গলবার ইয়েমেনের বাব আল-মান্দাব প্রণালিতে ইরান সমর্থিত হুতিদের সন্দেহভাজন হামলায় একটি ছোট কার্গো জাহাজের চার ক্রু নিহত হয়েছেন বলে ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। মিসরীয় মালিকানাধীন ‘তিহামাহ’ জাহাজে হামলার দায় অবশ্য হুতিরা স্বীকার করেনি।

অন্যদিকে পাকিস্তানের উপকূলের কাছে ওমান উপসাগরে একটি কনটেইনার জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। ধারণা করা হচ্ছে, ইরানের বন্দরগামী জাহাজ চলাচলে মার্কিন নৌ অবরোধ কার্যকর হওয়ার সময় সতর্কবার্তা উপেক্ষা করায় মার্কিন সামরিক হেলিকপ্টার থেকে জাহাজটিতে হামলা চালানো হয়।

এ অবস্থায় যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের ওপর অভ্যন্তরীণ চাপও বৃদ্ধি পাচ্ছে। মার্কিন জনমত জরিপে যুদ্ধটি ব্যাপকভাবে অজনপ্রিয় হয়ে উঠেছে। এর সাথে উচ্চ জ্বালানি মূল্য এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য ক্ষতির আশঙ্কা ওয়াশিংটনের ওপর দ্রুত সমাধানে পৌঁছানোর চাপ আরও বাড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএমডিএর ইডি হিসেবে নিয়োগ পেলেন জাহাঙ্গীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০১:১৩ এম


বিএমডিএর ইডি হিসেবে নিয়োগ পেলেন জাহাঙ্গীর

সরকার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক হিসেবে জাহাঙ্গীর আলম খানকে নিয়োগ দিয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব গোলাম রাব্বানী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বিএমডিএ আইন, ২০১৮ এর ধারা-১৪ (২) অনুযায়ী জাহাঙ্গীর আলম খানকে অন্য কোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হচ্ছে। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%