মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৩০ পি.এম
দেশের ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ অর্জন করেছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান।
‘চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)/ম্যানেজিং ডিরেক্টর (এমডি) অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স) ২০২৬’ ক্যাটাগরিতে এই পুরস্কার তাকে প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার লা মেরিডিয়ানে অনুষ্ঠিত ‘দশম লিডারশিপ সামিট’-এর অংশ হিসেবে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত এই অনুষ্ঠানে ২২টি ক্যাটাগরিতে ২৩ জন শীর্ষ করপোরেট নির্বাহীকে পুরস্কৃত করা হয়। এই সম্মাননা করপোরেট ও ব্যবসায়িক খাতে নেতৃত্ব, উদ্ভাবন এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় মোহাম্মদ রায়হান বলেন, "ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পর্ষদের সহযোগিতা এবং কোটি কোটি ক্রেতার আস্থার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে।" তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ক্রেতাদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানকারী সহকর্মীদেরও এই স্বীকৃতির অংশীদার বলে উল্লেখ করেন তিনি।
এ সম্মাননার জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সি-স্যুট অ্যাওয়ার্ডসের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "ক্রেতাদের জন্য উন্নত পণ্য ও সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে এ স্বীকৃতি তাদের আরও উৎসাহিত করবে।"
এর আগে ২০২৫ সালে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিশাত তাসনিম শুচি ‘সিইও অব দ্য ইয়ার’ এবং ওয়ালটনের হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মো. ফিরোজ আলম ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরস্কার লাভ করেন।
এ ছাড়া ২০২৪ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত আসরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম প্রযুক্তি খাতে ‘এমডি অব দ্য ইয়ার (টেক)’ পুরস্কারে ভূষিত হন। বিদ্যুৎসাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
এ ছাড়া ২০২২ সালে পুরস্কারের প্রথম আসরে ওয়ালটনের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ ‘ইমার্জিং সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একটি মসৃণ পাথরের ওপর সামান্য মাটি জমে থাকার চিত্র কল্পনা করুন। বাইরের দৃষ্টিতে মনে হতে পারে সেখানে চারা গজাবে। কিন্তু যখন ভারী বৃষ্টি আসে, তখন মুহূর্তের মধ্যে সব মাটি ধুয়ে যায় এবং পাথর আবার খালি ও মসৃণ হয়ে যায়। লোকদেখানো দানের অবস্থাও তেমনই—বাইরে থেকে বিশাল মনে হলেও আখেরাতে এর কোনো সওয়াব থাকে না। আল্লাহ তাআলা বলেন—
یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تُبۡطِلُوۡا صَدَقٰتِكُمۡ بِالۡمَنِّ وَ الۡاَذٰی ۙ كَالَّذِیۡ یُنۡفِقُ مَالَهٗ رِئَآءَ النَّاسِ وَ لَا یُؤۡمِنُ بِاللّٰهِ وَ الۡیَوۡمِ الۡاٰخِرِؕ فَمَثَلُهٗ كَمَثَلِ صَفۡوَانٍ عَلَیۡهِ تُرَابٌ فَاَصَابَهٗ وَابِلٌ فَتَرَكَهٗ صَلۡدًا ؕ لَا یَقۡدِرُوۡنَ عَلٰی شَیۡءٍ مِّمَّا كَسَبُوۡا ؕ وَ اللّٰهُ لَا یَهۡدِی الۡقَوۡمَ الۡكٰفِرِیۡنَ
‘হে মুমিনরা! তোমরা খোঁটা দিয়ে ও কষ্ট দিয়ে নিজেদের দান-সদকাকে নষ্ট কর না। ওই ব্যক্তির মতো হয়ো না, যে লোক দেখানোর জন্য নিজের সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও আখেরাতের প্রতি বিশ্বাস রাখে না। তার দৃষ্টান্ত হলো এমন একটি মসৃণ পাথরের মতো, যার ওপর কিছু মাটি ছিল। পরে প্রবল বৃষ্টিপাত সেটিকে ধুয়ে একেবারে পরিষ্কার করে দিল। তারা যা উপার্জন করেছে, তার কিছুই তাদের হাতে থাকবে না।’ (সুরা বাকারা: আয়াত ২৬৪)
লোকদেখানো ছাড়া, রাসুলুল্লাহ (স.) লোককে শুনিয়ে বা জাহির করে আমল করার বিষয়েও সতর্ক করেছেন—
مَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ، وَمَنْ يُرَائِي يُرَائِي اللَّهُ بِهِ‘
যে ব্যক্তি লোক-শোনানো ইবাদত করে, আল্লাহ তার লোক-শোনানোর উদ্দেশ্য প্রকাশ করে দেবেন। আর যে ব্যক্তি লোক-দেখানো ইবাদত করবে, আল্লাহ তার লোক দেখানোর উদ্দেশ্য প্রকাশ করে দেবেন।’ (বুখারি ৬৪৯৯)
রাসুলুল্লাহ (স.) রিয়া কতটা ভয়ংকর তা বোঝাতে এটিকে ‘ছোট শিরক’ বলেছেন—
إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمُ الشِّرْكُ الْأَصْغَرُ
‘আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যে বিষয়ে ভয় করি, তা হলো ছোট শিরক।’ সাহাবিরা জানতে চাইলে তিনি বলেন, الرِّيَاءُ — ‘রিয়া।’ (মুসনাদে আহমাদ ২৩৬৩০)
কেয়ামতের দিন কী হবে লোকদেখানো আমলের?
মুসলিম শরিফের একটি দীর্ঘ ও মর্মস্পর্শী হাদিসে কেয়ামতের দিনের প্রথম বিচারের দৃশ্য বর্ণনা করা হয়েছে। সেদিন যাদের বিচার দিয়ে শুরু হবে, তাদের মধ্যে থাকবেন—একজন শহীদ, একজন আলিম, একজন কুরআনের পাঠক এবং একজন দানশীল ব্যক্তি। প্রত্যেকে নিজেদের ত্যাগ, জ্ঞানচর্চা ও দানের কথা তুলে ধরবেন। কিন্তু আল্লাহ বলবেন, তোমরা এসব মানুষের প্রশংসা কুড়ানোর জন্য করেছিলে—‘বীর’, ‘জ্ঞানী’ বা ‘দানবীর’ উপাধি পাওয়ার আশায়। দুনিয়ায় মানুষ তোমাদের সেই প্রশংসা দিয়েছে। এরপর তাদের উপুড় করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে। (মুসলিম ১৯০৫)
এটি একটি বড় সতর্কবার্তা! বাইরের দৃষ্টিতে পাহাড়সম আমল দেখা গেলেও, নিয়তের খাঁটিত্ব না থাকলে আখেরাতে তা শূন্য হয়ে যেতে পারে।
অনলাইনে ‘ভালো মানুষ’ এবং বাস্তব জীবনের পার্থক্য
ডিজিটাল দুনিয়ায় নিজের একটি সুন্দর ও পবিত্র ভাবমূর্তি তৈরি করা খুব সহজ। কেউ হয়তো ফেসবুকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ছবি দিচ্ছেন, অথচ ঘরের ভেতর মা-বাবা, স্ত্রী-সন্তান বা প্রতিবেশীর সঙ্গে রুক্ষ আচরণ করেন। কেউ হয়তো প্রতিদিন দারুণ দারুণ দ্বীনি কথা শেয়ার করছেন, অথচ কারও হক বা অধিকার নষ্ট করতে দ্বিধা করেন না। এভাবে পর্দার ওপারের পরিচয় এবং বাস্তব চরিত্রের মধ্যে গভীর খাদ তৈরি হয়।
মিথ্যা বা ভান করে নিজের এমন গুণ জাহির করা সম্পর্কে রাসুলুল্লাহ (স.) বলেছেন, যে ব্যক্তি যা পায়নি বা তার কাছে নেই, তা পেয়েছে বা আছে বলে দাবি করে, সে যেন প্রতারণার জন্য দুপ্রস্থ মিথ্যার পোশাক পরেছে। (বুখারি ৫২১৯)
আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করেছেন নিজেকে বড় বা পবিত্র দাবি করতে—
فَلَا تُزَكُّوا أَنْفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ اتَّقَىٰ
‘অতএব তোমরা আত্মপ্রশংসা কর না, তিনিই সম্যক জানেন তার সম্পর্কে যে তাকওয়া অবলম্বন করেছে।’ (সুরা নাজম: আয়াত ৩২)
ভালো কাজ কি তবে গোপনেই রাখতে হবে?
সব ভালো কাজ যে লুকিয়ে করতে হবে, বিষয়টি তা নয়। অনেক সময় প্রকাশ্যে ভালো কাজ করলে অন্যরাও অনুপ্রাণিত হয়। কুরআনে বলা হয়েছে—
إِنْ تُبْدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ ۖ وَإِنْ تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ
‘যদি তোমরা প্রকাশ্যে দান কর, তবে তা ভালো। আর যদি তা গোপন রাখো এবং অভাবীদের দাও, তবে তা তোমাদের জন্য আরও ভালো।’ (সুরা বাকারা: আয়াত ২৭১)
এখানে দুটি পথই খোলা রাখা হয়েছে, তবে গোপন দানকে বেশি উত্তম বলা হয়েছে— কারণ গোপনীয়তায় লোকদেখানোর প্রলোভন কম থাকে।
আবার ধরুন, আপনি একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ভালো কাজ করলেন, আর মানুষ স্বতঃস্ফূর্তভাবে আপনার প্রশংসা করল। এতে কোনো দোষ নেই। হজরত আবু জার (রা.) এ বিষয়ে জানতে চাইলে রাসুলুল্লাহ (স.) বলেন: ‘এটি মুমিনের নগদ সুসংবাদ।’ (মুসলিম ২৬৪২)
অর্থাৎ প্রশংসা যদি কাজের ফল হিসেবে আপনাআপনি আসে, তবে তা রিয়া নয়; রিয়া তখনই হয়, যখন প্রশংসার লোভই কাজটির পেছনের চালিকাশক্তি হয়।
আমল নষ্ট হওয়ার আশঙ্কা কখন তৈরি হয়?
আলেমদের মতে, লোকদেখানোর প্রবণতা থেকে আমলের সওয়াব ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েকটি ধাপ রয়েছে—
ফেসবুকে কোনো ভালো কাজ বা ধর্মীয় কথা প্রকাশ করার আগে নিজেকে কয়েকটি সহজ প্রশ্ন করে দেখতে পারেন—
নিজেকে এই প্রশ্নগুলো করলে মনের আয়নায় নিজের নিয়তটা পরিষ্কার হয়ে উঠবে। আর সবচেয়ে সুন্দর অভ্যাস হলো— কিছু আমল একদম গোপন রাখা। এমন কিছু দান, দোয়া বা সৎকাজ থাকা উচিত, যার খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না।
কেয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে যে সাত শ্রেণির মানুষ আশ্রয় পাবেন, তাঁদের একজন হলেন সেই ব্যক্তি—
وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ
‘যিনি এত গোপনে দান করেন যে তার ডান হাত কী ব্যয় করেছে, বাম হাত তা জানতে পারে না।’ (বুখারি ১৪২৩)
টাইমলাইনের চেয়ে অন্তরের খবরই আসল
ফেসবুকের ওয়ালে হাজারো প্রশংসার ঝড় ওঠা খুব আনন্দের হতে পারে, কিন্তু সেই প্রশংসার আয়ু বড় ক্ষণস্থায়ী। আসল সার্থকতা হলো বাস্তব জীবনে একজন সৎ, বিনয়ী ও দায়িত্বশীল মানুষ হয়ে ওঠা এবং আল্লাহর দরবারে আমল কবুল হওয়া। পর্দার সামনে মানুষ কী দেখছে, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো— নিভৃতে আল্লাহ আপনার অন্তরের কোন গোপন কোণে কী দেখছেন। তাই প্রশংসার পেছনে না ছুটে, কাজের ভেতর লুকিয়ে রাখুন নির্ভেজাল ইখলাস— যাতে দুনিয়া ও আখেরাত, দুই জায়গাতেই আপনার আমল থাকে অটুট ও প্রাণবন্ত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অন্য প্রাণীরা যৌথ যৌন জীবনে অভ্যস্ত হলেও, মানুষ বিয়ে বা অন্য কোনো বৈধ মাধ্যমে নিজের ডিএনএ পৃথিবীতে রেখে যেতে চায়। সন্তান চাওয়ার পেছনে রয়েছে বংশগতি রক্ষা, নিঃশর্ত ভালোবাসা, জীবনের অর্থ ও উদ্দেশ্য খুঁজে পাওয়া বা নিজেকে নতুনভাবে আবিষ্কার করার আকাঙ্ক্ষা। তবে, নারীদের ও পুরুষদের জন্য প্রধান সমস্যা হল বন্ধ্যত্ব। বন্ধ্যত্ব বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, বর্তমানে দেশে বন্ধ্যত্বের হার অত্যন্ত বেশি। প্রতি ছয় দম্পতির মধ্যে একজন এই সমস্যায় ভুগছেন। তবে, এ বিষয়ে এখনও কোনো সঠিক সরকারি পরিসংখ্যান নেই। এ অবস্থা চলতে থাকলে সমস্যাটি একসময় প্রকট আকার ধারণ করবে।
চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, বন্ধ্যত্ব বলতে অন্তত ১২ মাস নিয়মিত অনিরাপদ যৌনমিলনের পরও গর্ভধারণ করতে না পারাকে বোঝায়। নারীর বয়স ৩৫ বছর বা তার বেশি হলে ৬ মাস পর থেকেই এটি বিবেচনা করা হয়। এটি পুরুষ বা নারী— উভয়ের প্রজননতন্ত্রের সমস্যার কারণেই হতে পারে। তবে, আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে নারীদেরকে এ সমস্যার জন্য অভিযুক্ত করা হয়।
তিনি জানান, তার স্বামী একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। তার বিয়ে হয়েছে প্রায় ৯ বছর। সন্তানহীনতার কারণে পারিবারিকভাবে তিনি বিভিন্নভাবে হেনস্তার শিকার হচ্ছেন। শ্বশুরবাড়ি থেকে বলা হয়েছে যে, "আমরা আমাদের ছেলেকে আবার বিয়ে করাবো। তার এত টাকা পয়সা কে খাবে?" এখন ঢাকায় আসছি আল্লাহ পাক যদি আমাকে একটি সন্তান দেয়।
চিকিৎসকেরা বলছেন, সন্তান ধারণে অক্ষম নারী ও পুরুষের সংখ্যা একই রকম। তবে বাংলাদেশে মেয়েদের মধ্যে এ রোগের হার বেশি এবং পুরুষদের মধ্যে তুলনামূলক কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সন্তান ধারণের চেষ্টা করার পর টানা এক বছর সময়কাল যদি কেউ সফল না হন, তাহলে তাকে ইনফার্টাইল বা সন্তান ধারণে অক্ষম হিসেবে গণ্য করা হয়।
বাংলাদেশে কত শতাংশ দম্পতি বন্ধ্যত্বের সমস্যায় ভুগছেন, তার সঠিক পরিসংখ্যান নেই।
পুরুষের যেসব কারণে বন্ধ্যত্ব
এ বিষয়ে বন্ধ্যত্ব বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, তাদের অভিজ্ঞতা হচ্ছে পুরুষরা বন্ধ্যত্বের সমস্যা নিয়ে অনেক দেরিতে চিকিৎসকের কাছে যান। কারণ, সন্তান না হলে শুরুতেই স্ত্রীকে চিকিৎসকের কাছে নেয়া হয়।
পুরুষদের বন্ধ্যত্বের মূল কারণগুলো হলো:
১. একটা কারণ এজোস্পার্মিয়া, অর্থাৎ বীর্যের মধ্যে শুক্রাণু নেই। তার নালির কোথাও বাধা সৃষ্টি হয়েছে, তাই শুক্রাণু মিলতে পারছে না। শুক্রাণু তৈরি হওয়ার যে স্থান অণ্ডকোষ, কোনো কারণে সেটি তৈরিই হয়নি।
২. অনেক সময় শুক্রাণু থাকে কিন্তু পরিমাণে কম থাকে। আবার শুক্রাণুর পরিমাণ ঠিক আছে কিন্তু মান ঠিক নেই, যার ফলে সে ডিম্বাণু ফার্টিলাইজ করতে পারে না।
৩. এছাড়া টেস্টোস্টেরন হরমোনও 'সিক্রেশন' হতে হবে।
৪. প্রজনন অঙ্গে কোনো ধরনের আঘাত, অস্ত্রোপচারের কারণে সৃষ্ট বাধা।
৫. প্রজনন অঙ্গে যক্ষ্মা ও ডায়াবেটিস।
৬. ছোটোবেলায় মাম্পস বা মাথায় চুল গজানোর ঔষধও পুরুষদের সন্তান ধারণের অক্ষমতার উৎস।
বন্ধ্যত্ব যেভাবে সামাজিক নিগ্রহের উৎস
জন্মগত ত্রুটি অথবা কোনো অসুখ যে কারণেই হোক না কেন, নারী ও পুরুষ সমস্যা যারই হোক না কেন, সন্তান ধারণে অক্ষমতা বাংলাদেশে বিবাহিত দম্পতিদের জন্য সামাজিক ও পারিবারিক নিগ্রহের উৎস। তুলনামূলকভাবে এর শিকার নারীরা বেশি হন, অনেক সময় পুরুষের সমস্যা হলেও।
কুড়িগ্রামের ৪৫ বছর বয়সী শেখ সাইফ (ছদ্মনাম) একসময় জেনেছেন তার নিজের ও স্ত্রীর দু'জনেরই সন্তান ধারণে জটিলতা রয়েছে। কিন্তু তারপরও তার স্ত্রীকেই নিগ্রহ সহ্য করতে হয়েছে। তিনি বলেন, "সন্তান ধারণে অক্ষমতা কীভাবে নিজের ও তার স্ত্রীর মানসিক কষ্টের কারণ ছিল।" তিনি বলেন, সামাজিকভাবে আমাকে কেউ কিছু বলে নাই কিন্তু আমার স্ত্রীকে বলতো। বিশেষ করে আমার মা-বাবা। ও তখন কষ্ট পেত। আমি জানি আমার মধ্যে কমতি আছে কারণ ডাক্তার বলেছে। বিষয়টা একান্তই কষ্টের, যে আমার সঙ্গে একই সময়ে বিয়ে করলো, তাদের বাচ্চা হয়েছে, তারা বাচ্চা নিয়ে খুনসুটি করছে কিন্তু আমরা করতে পারছি না। এটা কষ্টদায়ক ছিল বিশেষ করে আমার স্ত্রীর জন্য। আমার স্ত্রীর কথাতেই কিন্তু আমি ডাক্তারের কাছে গিয়েছি। তা নাহলে কিন্তু যেতাম না। একটা সন্তানের জন্য ও যতটুকু ব্যাকুল হয়েছিল আমাকে যে সে জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেছে।
যে ধরনের চিকিৎসা রয়েছে
বাংলাদেশে এখন বন্ধ্যত্বের চিকিৎসার নানা ব্যবস্থা রয়েছে। সে সম্পর্কে ডা. সেলিনা আক্তার বলেন, "যখনই কোনো দম্পতির এক বছর বাচ্চা হচ্ছে না, তাদের অবশ্যই চিকিৎসকের কাছে আসতে হবে। বয়স যদি তিরিশের বেশি হয়, সেক্ষেত্রে আমরা এক বছর অপেক্ষা করতে মানা করি। তাদের তার আগেই ডাক্তারের কাছে চলে আসতে হবে। ছয় মাসের মধ্যে যদি না হয়। আর বয়স যদি তিরিশের নিচে হয় তাদের বলি এক বছরের কথা।"
এছাড়া আজকাল অনেকেই পেশাগত কারণে সন্তান ধারণে সময় নেন, সেটি এক সময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
এ বিষয়ে মানুষের জীবনযাত্রায় যে পরিবর্তন এসেছে সেটি স্বাস্থ্যসম্মত করা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তারা জানান, বন্ধ্যত্ব সমস্যা প্রতিরোধে বেশ কয়েকটি কাজ করতে হবে মেয়েদের। যেমন:
১. মেয়েদের খাদ্যাভ্যাস ঠিক করতে হবে এবং ক্যালরি খাওয়া কমাতে হবে।
২. ঘরে রান্না খাবার খাওয়ার অভ্যাস করা উচিত।
৩. নিয়মিত ব্যায়াম করতে হবে এবং শরীরের স্বাভাবিক ওজন রক্ষা করা দরকার।
৪. জীবনাচারণ পরিবর্তন করা উচিত। যেমন: দিনে ঘুমানো, রাতে জেগে থাকার মত অভ্যাস বদলাতে হবে। এছাড়া বয়স থাকতে বাচ্চা নেয়া উচিত।
বন্ধ্যত্ব বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, নারীদের ডিম্বাণু বৃদ্ধির জন্য ঔষধ, হরমোন ইনজেকশন দেন তারা।
ডিম্বাশয়, এর নালি ও জরায়ুর সমস্যা দেখতে ল্যাপারস্কপি রয়েছে। কিছুদিন আগে স্বল্প পরিসরে চালু হয়েছে স্টেম সেল থেরাপি।
সন্তান জন্মদানে অক্ষম দম্পতির দেহ থেকে শুক্রাণু ও ডিম্বাণু সংগ্রহ করে কৃত্রিম পরিবেশে তা নিষিক্ত করে পুনরায় স্ত্রীর জরায়ুতে স্থাপন করা বা টেস্টটিউব বেবির ব্যবস্থা শুরু হয়েছে প্রায় কুড়ি বছর আগে।
তবে বাংলাদেশে সন্তানহীনতার চিকিৎসা যতটুকু রয়েছে তার বেশিরভাগই নারীদের জন্য এবং তা মূলত বিভাগীয় শহর ভিত্তিক। দেশের সবগুলো বিভাগীয় শহরে মেডিকেল কলেজগুলোতে এর ব্যবস্থা গড়ে উঠেছে।
ঢাকায় শুধুমাত্র বন্ধ্যত্বের চিকিৎসায় বেসরকারি ক্লিনিক রয়েছে। বড় বেসরকারি হাসপাতালগুলোতে ইনফার্টিলিটি বিভাগ রয়েছে।
বন্ধ্যত্ব সমস্যায় ভোগা পুরুষদের বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, ওষুধ দিয়ে শুক্রাণু বাড়ানো যেতে পারে। স্বাভাবিক হচ্ছে প্রতি মিলিতে চল্লিশ থেকে ১২০ মিলিয়ন শুক্রাণু থাকার কথা। যদি সংখ্যাটা ১০ মিলিয়নের নিচে নেমে যায়, তাহলে কৃত্রিম গর্ভধারণে যেতে হবে। যদি পুরোপুরি 'অবস্ট্রাকশন' হয়ে থাকে যে, শুক্রাণু আসছে না, তাহলে দেখতে হবে অণ্ডকোষটা সক্রিয় আছে কিনা। অণ্ডকোষ সক্রিয় থাকলে সেখান থেকে সুঁই দিয়ে শুক্রাণু নিয়ে এসে টেস্টটিউব পদ্ধতিতে সন্তান জন্ম দেয়া যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের পণ্য রপ্তানি আয় কমেছে। ২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা মিলিয়ে বাংলাদেশের মোট রপ্তানি আয় ৫ হাজার ৪৪ কোটি ২৯ লাখ ডলারে পৌঁছেছে। আগের ২০২৪-২৫ অর্থবছরে এই আয় ছিল ৫ হাজার ৪৭ কোটি ৫৫ লাখ ডলার। এক বছরের ব্যবধানে মোট রপ্তানি আয় ৩ কোটি ২৬ লাখ ডলার বা ০.১ শতাংশ কমেছে। বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
খাত-সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন, ‘দেশের রপ্তানি আয়ের বড় অংশ তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল হওয়ায়, এ খাতে সামান্য নেতিবাচক প্রবৃদ্ধিও সামগ্রিক রপ্তানি আয়ে প্রভাব ফেলছে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, উৎপাদন ব্যয়, জ্বালানি ও পরিবহন ব্যয় এবং ক্রেতাদের চাহিদার পরিবর্তন রপ্তানি খাতের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে তৈরি পোশাকের পাশাপাশি চামড়া, পাট, কৃষিপণ্য, ওষুধ ও সেবা খাতের রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। নতুন বাজার অনুসন্ধান ও পণ্যের বহুমুখীকরণ ছাড়া রপ্তানি আয়ে টেকসই প্রবৃদ্ধি অর্জন করা কঠিন হবে।’
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পণ্য রপ্তানি আয় কমলেও সেবা খাতের রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে। তবে সেবা খাতের প্রবৃদ্ধি পণ্য রপ্তানির নেতিবাচক পরিস্থিতি পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪ হাজার ৩২০ কোটি ডলার। আগের অর্থবছরে এ আয় ছিল ৪ হাজার ৩৫৫ কোটি ৯৩ লাখ ডলার। ফলে পণ্য রপ্তানি আয় ৩৫ কোটি ৯৩ লাখ ডলার বা ০.৮ শতাংশ কমেছে।
অন্যদিকে, সেবা রপ্তানি থেকে আয় হয়েছে ৭২৪ কোটি ২৯ লাখ ডলার, যা আগের অর্থবছরের ৬৯১ কোটি ৬২ লাখ ডলারের তুলনায় ৩২ কোটি ৬৭ লাখ ডলার বেশি। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪.৭ শতাংশ।
প্রতিবেদনে দেখা যায়, মোট রপ্তানি আয়ের ৮৫.৬৪ শতাংশ এসেছে পণ্য খাত থেকে। সেবা খাতের অবদান ১৪.৩৬ শতাংশ। আগের অর্থবছরে পণ্য খাতের অবদান ছিল ৮৬.৩০ শতাংশ এবং সেবা খাতের অবদান ছিল ১৩.৭০ শতাংশ। অর্থাৎ, মোট রপ্তানি আয়ে সেবা খাতের অংশ কিছুটা বেড়েছে।
তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। পণ্য রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় খাত তৈরি পোশাক। ২০২৫-২৬ অর্থবছরে এ খাত থেকে আয় হয়েছে ৩ হাজার ৬৫৬ কোটি ৩৩ লাখ ডলার। আগের অর্থবছরে আয় হয়েছিল ৩ হাজার ৭২১ কোটি ৮০ লাখ ডলার। ফলে তৈরি পোশাক রপ্তানি আয় ১.৮ শতাংশ কমেছে।
দেশের মোট পণ্য রপ্তানি আয়ের ৮৪.৬ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। এর মধ্যে নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ২ হাজার ৯ কোটি ৩০ লাখ ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২ শতাংশ কম। অন্যদিকে, ওভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ৬৪৭ কোটি ৩ লাখ ডলার। এ খাতেও আয় কমেছে ১.৫ শতাংশ।
তবে তৈরি পোশাকের বাইরে বেশ কয়েকটি পণ্যের রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১২৬ কোটি ৫৮ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ৫.৭ শতাংশ বেশি। পাট ও পাটজাত পণ্য রপ্তানি আয় হয়েছে ৮৭ কোটি ৭৯ লাখ ডলার, বেড়েছে ৩.৯ শতাংশ।
এ ছাড়া মাছ, চিংড়ি ও অন্যান্য সামুদ্রিক পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৩৯ কোটি ৪ লাখ ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১০.২ শতাংশ। কৃষিজাত ও উদ্ভিজ্জ পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৩৩ কোটি ৭৫ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ৩৮.১ শতাংশ বেশি। ওষুধ রপ্তানি আয় ২২ কোটি ৭৪ লাখ ডলারে পৌঁছেছে, বেড়েছে ৫.৪ শতাংশ।
অন্যদিকে, হোম টেক্সটাইল রপ্তানি আয় কমে ৪৫ কোটি ১৫ লাখ ডলারে দাঁড়িয়েছে। এ খাতে কমেছে ০.৫ শতাংশ। হস্তশিল্প রপ্তানি আয়ও ১৩.৪ শতাংশ কমে ৩ কোটি ৪১ লাখ ডলারে নেমেছে।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের শীর্ষ রপ্তানি বাজার হিসেবে অবস্থান ধরে রেখেছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশটিতে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৮০৫ কোটি ২৪ লাখ ডলার। আগের অর্থবছরে এ আয় ছিল ৭৮০ কোটি ৩২ লাখ ডলার। এক বছরে যুক্তরাষ্ট্রে রপ্তানি আয় বেড়েছে ৩.২ শতাংশ। মোট পণ্য রপ্তানিতে দেশটির অংশ ১৮.৬ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। দেশটিতে রপ্তানি আয় হয়েছে ৪৫৫ কোটি ৭৩ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১০.১ শতাংশ কম। তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্যে রপ্তানি আয় হয়েছে ৪৩৮ কোটি ৩০ লাখ ডলার। দেশটিতে প্রবৃদ্ধি হয়েছে ২.১ শতাংশ।
এ ছাড়া স্পেনে রপ্তানি আয় হয়েছে ৩৪৮ কোটি ৩৫ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় বেড়েছে। ফ্রান্সে ২১৬ কোটি ৫ লাখ, নেদারল্যান্ডসে ২১৩ কোটি ৯০ লাখ, পোল্যান্ডে ১৮৪ কোটি ৪৯ লাখ এবং ভারতে ১৬৮ কোটি ৫৯ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
সেবা রপ্তানিতে পরিবহন ও ভ্রমণ খাতের অবদান বৃদ্ধি পেয়েছে। পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি থাকলেও সেবা খাতে আয় বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে সেবা রপ্তানি থেকে আয় হয়েছে ৭০৩ কোটি ৪২ লাখ ডলার। আগের অর্থবছরে এ আয় ছিল ৬৭৫ কোটি ৩৩ লাখ ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪.২ শতাংশ।
সেবা রপ্তানির মধ্যে পরিবহন খাত থেকে সর্বোচ্চ ১৪৫ কোটি ৬৩ লাখ ডলার আয় হয়েছে। আগের বছরের তুলনায় এ খাতে আয় বেড়েছে ১.৪ শতাংশ। অন্যান্য ব্যবসায়িক সেবা থেকে আয় হয়েছে ১২২ কোটি ২৩ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১.৯ শতাংশ কম। টেলিযোগাযোগ, কম্পিউটার ও তথ্যসেবা থেকে আয় হয়েছে ৭৪ কোটি ৬৬ লাখ ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১.২ শতাংশ। ভ্রমণ খাত থেকে আয় হয়েছে ৫৪ কোটি ৩৪ লাখ ডলার, বেড়েছে ১৯.৬ শতাংশ। নির্মাণসেবা থেকে আয় হয়েছে ৪২ কোটি ৪৮ লাখ ডলার, প্রবৃদ্ধি ২৭.৩ শতাংশ।
এ ছাড়া অন্যদের মালিকানাধীন উপকরণ ব্যবহার করে উৎপাদনসেবা থেকে আয় হয়েছে ৮৪ কোটি ৮ লাখ ডলার। এ খাতে প্রবৃদ্ধি ১৫.৯ শতাংশ। তবে আর্থিক সেবা থেকে আয় ১৩.৬ শতাংশ কমে ১৬ কোটি ৬৬ লাখ ডলারে দাঁড়িয়েছে। সেবা রপ্তানির বাজার হিসাবেও যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে। দেশটি থেকে সেবা খাতে আয় এসেছে ১০৬ কোটি ৭৫ লাখ ডলার। এরপর রয়েছে হংকং, সিঙ্গাপুর ও চীন।
ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএফ) সাবেক নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মোস্তফা কে মুজেরী ইনকিলাবকে বলেছেন, ‘‘দেশের রপ্তানি আয়ে সামগ্রিকভাবে নেতিবাচক প্রবৃদ্ধি না থাকলেও পণ্য রপ্তানিতে আয় কমে যাওয়া উদ্বেগের বিষয়। বিশেষ করে তৈরি পোশাক খাতের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা দেশের রপ্তানি খাতকে ঝুঁকির মধ্যে রাখছে। সেবা খাতে আয় বাড়লেও তা পণ্য রপ্তানির আয়ের ঘাটতি পুরোপুরি পূরণ করতে পারছে না। এ পরিস্থিতি থেকে উত্তরণে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে চামড়া, পাট, কৃষি পণ্য, ওষুধ ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা রপ্তানিতে নীতিগত সহায়তা বাড়ানো প্রয়োজন।’’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সম্প্রতি লাল শাড়িতে রাঙা বধূর সাজে ভক্তদের নজর কেড়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেই সাজের রেশ কাটতে না কাটতেই এবার সম্পূর্ণ ভিন্ন এক অবতারে হাজির হয়েছেন তিনি। এই অভিনেত্রীকে এর আগে এমন ব্যতিক্রমী ফ্যাশনে খুব একটা দেখা যায়নি।
রোববার (২২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন মেহজাবীন। ছবিগুলোতে তাকে কালো রঙের স্লিভলেস বডিকন পোশাকের সঙ্গে কালো লেদারের জ্যাকেট পরতে দেখা যায়। পুরো সাজে আধুনিকতা ও সাহসী ফ্যাশনের ছাপ স্পষ্ট ছিল।
এছাড়া, খোলা চুলের ভেজা আবহ, কালো ক্যাট-আই সানগ্লাস এবং হালকা মেকআপে ভিন্ন এক রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। সব মিলিয়ে তার নতুন লুকে ফুটে উঠেছে পশ্চিমা ফ্যাশনের ছোঁয়া।
নিজের এই সাজের অনুপ্রেরণার কথা জানাতে গিয়ে মেহজাবীন বলেছেন, জনপ্রিয় ভিডিও গেম ‘জিটিএ-৬’ থেকে ধারণা নিয়েই তিনি এমন লুক বেছে নিয়েছেন। শুধু তাই নয়, ছবিগুলোর সঙ্গে যুক্ত করেছেন ‘জিটিএ ৬’-এর গান ‘ফ্লাওয়ার ইন আ হারিকেন’। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জাস্টিস, টামে ইম্পালা, এসজেএ এবং কিং গিজার্ড অ্যান্ড দ্য লিজার্ড উইজার্ডের শিল্পীরা।
মেহজাবীনের নতুন সাজ সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কেউ তার পোশাক নিয়ে প্রশংসা করেছেন, আবার কেউ মন্তব্যের মাধ্যমে কটাক্ষও করেছেন। একজন খোঁচা মেরে লিখেছেন, ‘দিন দিন ড্রেসের উন্নতি হচ্ছে’। অন্য একজন মন্তব্য করেছেন, ‘বিদেশিদের মতো হওয়ার চেষ্টা করছে’। কেউ কেউ তার সাজের সঙ্গে অভিনেত্রী হানিয়া আমিরের লুকের তুলনা টেনেছেন। তবে এসব সমালোচনায় মেহজাবীন কোনো প্রতিক্রিয়া দেখাননি।
এদিকে, বর্তমানে অভিনয়জীবনে বড় পর্দার কাজেই বেশি মনোযোগ দিচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি স্বামী আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। রোম্যান্টিক গল্পের এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে থাকছেন আফরান নিশো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ