০৯:২৯ পি.এম
রাজশাহীর বাঘায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে পুলিশ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে। লাশ দুটির পাশে একটি বিষের (কীটনাশক) বোতল খুঁজে পাওয়া গেছে।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে তাঁদের নিজ ঘরের খাট থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তিরা হলেন, আরিফপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং তাঁর স্ত্রী স্বপ্না বেগম (৩৮)।
আরও পড়ুন: বগুড়ায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা সুমন নিহত
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পেশায় ভ্যানচালক মনিরুল ইসলাম ও স্বপ্না বেগম নিঃসন্তান দম্পতি ছিলেন এবং তাঁদের বাড়িতে স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ থাকতেন না। সোমবার (২০ জুলাই) সারাদিন ভ্যান চালিয়েই মনিরুল সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন। পরদিন মঙ্গলবার সকালে স্থানীয়রা ঘরের খাটের ওপর তাঁদের নিথর দেহ দেখতে পাওয়ার পর পুলিশে খবর দেন।
পুলিশের প্রাথমিক ধারণা হলো, স্বামী-স্ত্রী দুজনে কীটনাশক পান করে আত্মহত্যা করতে পারেন। তবে তাঁদের আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দম্পত্তীর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও উল্লেখ করেন ওসি।
আরও পড়ুন: ফরিদপুরের সালথায় ইতালিপ্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন