১২:২৪ পি.এম
ভারতীয় চলচ্চিত্রে ৩০ বছরের দীর্ঘ এবং বর্ণাঢ্য অভিনয়জীবন ও সমাজে বিভিন্ন অবদান স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন রানি মুখার্জি। এই ডিগ্রি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় তাকে প্রদান করেছে।
মেলবোর্নে অনুষ্ঠিত ভারতীয় চলচ্চিত্র উৎসবের (আইএফএফএম) বিশেষ মঞ্চে আনুষ্ঠানিকভাবে রানি মুখার্জির হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। তার অভিনয় দক্ষতা, শিক্ষা, নারী ক্ষমতায়ন এবং শিশু কল্যাণে বিশেষ ভূমিকা রাখার জন্য লা ট্রোব বিশ্ববিদ্যালয় তাকে এই স্বীকৃতি প্রদান করে।
তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে ‘ব্ল্যাক’, ‘হিচকি’, ‘মর্দানি’ ও ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-এর মতো একাধিক হিট ও নারীপ্রধান চলচ্চিত্রে জটিল এবং শক্তিশালী চরিত্র ফুটিয়ে তুলে তিনি সিনেমা জগতে নিজের অবস্থান মজবুত করেছেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে গুরুত্ব পেল যেসব বিষয়
আন্তর্জাতিক এই সম্মানের জন্য আবেগাপ্লুত হয়ে রানি মুখার্জি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘শুধু ভারতের একজন অভিনেত্রীকে নয়, ভারতীয় চলচ্চিত্রের মূল শক্তিকেও আপনারা আপন করে নিয়েছেন।
কিশোরী বয়সে যখন চলচ্চিত্রজগতে পা রাখি, তখন আমার সামনে কোনো নির্দিষ্ট পথনির্দেশ ছিল না। আমি শুধু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’
পর্দায় তার অভিনীত বিভিন্ন চরিত্র প্রসঙ্গে তিনি আরো যোগ করেন, ‘আমার ফুটিয়ে তোলা নারী চরিত্রগুলো যে দেশের সীমানা ছাড়িয়ে ভিন্ন সংস্কৃতির মানুষের মন ছুঁয়ে যাবে, তা হয়তো আগে কখনও ভাবিনি।’
মেলবোর্নে রানি মুখার্জির এই সম্মাননা গ্রহণের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার ভক্ত অনুরাগীরা অভিনন্দন ও উচ্ছ্বাস প্রকাশ করছেন।
আরও পড়ুন: আ.লীগের অধ্যায় ৫ আগস্টেই শেষ, চুয়াডাঙ্গায় শিবিরের মোটরসাইকেল শোডাউন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন