১২:১৭ পি.এম
মেহেরপুর প্রেস ক্লাব বিভিন্ন প্রকারের ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক গাছ রোপণ করেছে, যার মধ্যে তাল, মেহগনি, জারুল, অর্জুন, কদবেল, কাঁঠাল, পেয়ারা, মহানিম ও কৃষ্ণচূড়া অন্তর্ভুক্ত। রোববার (১৮ অক্টোবর) সকালে ভৈরব নদীর তীরে ৫০০ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। নদীর পাড় দখল রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য শওকত আরা আক্তার, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিলটন, এবং বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ। নদীর ধারে গাছের চারা রোপণ করতে পেরে এবং পছন্দসই বিভিন্ন চারা পাওয়ায় স্থানীয়রা আনন্দিত।
জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান জানিয়েছেন, ভবিষ্যতে প্রেসক্লাবের এই ধরনের উদ্যোগে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় পাচারকালে লাবণী পয়েন্টে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার
জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিলটন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের কর্মসূচিতে সকলের এগিয়ে আসা উচিত। সাংবাদিকদের দায়িত্ববোধের দিক থেকে এই কর্মসূচির প্রশংসা করেন তিনি।
মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেন ইয়ামিন মুক্ত জানান, ভৈরব নদীকে রক্ষা এবং পাড় দখল রোধে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও, জেলার বিভিন্ন স্থানে গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে মেহেরপুর প্রেস ক্লাবের। সকলের সহযোগিতার আহ্বান জানান তিনি।
এমন উদ্যোগে অংশ নিয়ে এমপি শওকত আরা আক্তার ঊর্মি বলেন, সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রের ভাবনাগুলো বাস্তবায়ন এবং রাষ্ট্রের কল্যাণে সাংবাদিকরা কাজ করে। মেহেরপুর প্রেসক্লাবের আজকের এই উদ্যোগ তারই উদাহরণ।
শুধু সাংবাদিকতা নয়, বাল্যবিয়ে রোধ, সমাজ থেকে মাদকদূরিকরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চায় মেহেরপুর প্রেস ক্লাব।
আরও পড়ুন: সুনামগঞ্জের সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন