০৯:১০ পি.এম
নওগাঁর মান্দায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে, যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সৃষ্টিকর্ম এবং অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
আরও পড়ুন: লন্ডনে নেওয়ার আশ্বাসে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে আপত্তিকর ভিডিও ধারণ
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা এবং অসাম্প্রদায়িকতার কবি। তাঁর সাহিত্য ও দর্শন তরুণ প্রজন্মকে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য ও আদর্শকে আরও গভীরভাবে জানার সুযোগ লাভ করবে।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাব্বির হোসেন খান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার এসএম আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বাশিস মান্দা উপজেলা শাখার আহবায়ক সদেরুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল লতিফ মৃধা, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি এরফান আলী মিয়া এবং ঠাকুরমান্দা রঘুনাথ জিউ মন্দিরের সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করা হয়। শিল্পীদের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।
আরও পড়ুন: সেন্ট মার্টিন থেকে ফিরলেন ৩৮০ পর্যটক ও স্থানীয় বাসিন্দা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন