০৯:০৪ পি.এম
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ এখনো একেবারেই প্রারম্ভিক পর্যায়ে রয়েছে। আর্জেন্টিনা, ফ্রান্স এবং স্পেনের মতো বিশাল দলগুলোর বেশিরভাগই তাদের অভিযান শুরু করেনি। এই ‘বৃহত্তম’ সংস্করণে ৪৮টি দলের অংশগ্রহণ হবে এবং শিরোপার দাবিদার সংখ্যা অনেক। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা থেকে শুরু করে গত আসরের রানার্স-আপ ফ্রান্স এবং পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল— চ্যালেঞ্জারদের সংখ্যা বেশ দীর্ঘ। কিন্তু প্রশ্ন হলো, ১৯ জুলাই কার মাথায় উঠবে ফিফা বিশ্বকাপের মুকুট?
আমরা বাংলাদেশে বহুল ব্যবহৃত দুটি এআই চ্যাটবট- চ্যাটজিপিটি (ChatGPT) এবং গুগল জেমিনি (Google Gemini) কে একই প্রম্পট দিয়েছিলাম। এবং অবশেষে, দুটি চ্যাটবটই একই দলের নাম বলেছে।
আমরা প্রথম প্রম্পট দিয়েছিলাম: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ কোন দল জিতবে বলে তোমার মনে হচ্ছে?
আরও পড়ুন: ক্যাম্পাসে ফ্যাসিবাদী অপশক্তির প্রতিবাদে মিছিল-সমাবেশের আহ্বান ইউট্যাবের
এ ব্যাপারে চ্যাটজিপিটি জানায়, এটি অবশ্যই অনুমানভিত্তিক, কারণ বিশ্বকাপে পরিস্থিতি অনেক কিছু বদলে যেতে পারে। তবে, ১৫ জুন ২০২৬ পর্যন্ত দলগুলোর শক্তি, স্কোয়াডের গভীরতা, সাম্প্রতিক ফর্ম এবং বিভিন্ন বুকমেকার ও বিশ্লেষকদের মূল্যায়ন বিবেচনা করলে আমার শীর্ষ ৫ ফেভারিট হবে: স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল এবং ইংল্যান্ড।
বর্তমানে বেশিরভাগ অডস মার্কেট ও সুপারকম্পিউটার মডেল স্পেন ও ফ্রান্সকে সবচেয়ে এগিয়ে রেখেছে। স্পেনের তরুণ ও শক্তিশালী স্কোয়াড, এবং ফ্রান্সের অসাধারণ প্রতিভার ভাণ্ডার তাদেরকে ফেভারিট করে তুলেছে।
যদি আমাকে একটি দল বেছে নিতে বলা হয়, তখন আমার প্রেডিকশন হবে: স্পেন বিশ্বকাপ জিততে পারে।
স্পেনের পক্ষ থেকে বাজি ধরার কারণও চ্যাটজিপিটি ব্যাখ্যা করেছে। কারণ হলো- স্পেন ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন। তাদের স্কোয়াডে অভিজ্ঞতা এবং তরুণ প্রতিভার ভালো ভারসাম্য রয়েছে। আর বেশিরভাগ র্যাঙ্কিং ও বেটিং মার্কেটে স্পেনকে শীর্ষ ফেভারিট দল হিসেবেও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: সরকার সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে: তথ্যমন্ত্রী
চ্যাটজিপিটির অনুমান অনুযায়ী, বিশ্বকাপ ফাইনালের সম্ভাব্য ফলাফল: স্পেন ২-১ আর্জেন্টিনা।
অন্য দিকে, একই প্রম্পটের জবাবে গুগল জিমিনি জানায়, ২০২০ সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং শক্তিশালী স্কোয়াডের ফ্রান্সকে এই বিশ্বকাপের মূল ফেভারিট মনে করা হচ্ছে। বুকিদের বাজির দর ও ফুটবল বিশ্লেষকদের মতে, এই দুই দলই ট্রফি জেতার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে।
ট্রফির দাবিদার হিসেবে আর্জেন্টিনার নামও উল্লেখ করেছে জিমিনি। 'বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে লিওনেল মেসির আর্জেন্টিনা ট্রফি ধরে রাখার জন্য অন্যতম সেরা দাবিদার হিসেবে টুর্নামেন্ট শুরু করেছে।'
সুনির্দিষ্ট করে একটি দলের নাম বলতে বললে জিমিনির উত্তর ছিলো- যদি সুনির্দিষ্ট করে একটি দলের নাম বলতে হয়, তবে আমি স্পেন-এর পক্ষ থেকে বাজি ধরবো।
আরও পড়ুন: দুদক পরিচালকের পদোন্নতি, যোগ্যদের বঞ্চিত করেছে
কারণ ব্যাখ্যা করে জিমিনি জানায়, ইউরো জয়ের পর তাদের আত্মবিশ্বাস, দলের তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের দারুণ রসায়ন এবং বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে গোছানো পাসিং গেম— সব মিলিয়ে এবার তাদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন