ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে হামলা ও গ্রেপ্তারের নিন্দা জানালো লেবার পার্টি


গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে হামলা ও গ্রেপ্তারের নিন্দা জানালো লেবার পার্টি

ঢাকার মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবির জন্য অনুষ্ঠিত শান্তিপূর্ণ মিছিল ও রাজপথে অবস্থান কর্মসূচিতে হামলা, গ্রেফতার, টিয়ারশেল নিক্ষেপ এবং বাধা দেওয়ার ঘটনায় বাংলাদেশ লেবার পার্টি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে বকেয়া বেতন-বোনাস, অন্যায়ভাবে চাকরিচ্যুতি বন্ধ, বেতন-ভাতা, ওভারটাইম এবং নাইট বিল পরিশোধ।

রোববার একটি বিবৃতিতে দলের মুখপাত্র মোঃ নাজমুল ইসলাম তালুকদার এই নিন্দা প্রকাশ করেন। তিনি বলেন, "লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিদ্যুৎ, গ্যাস ও পানির দফায় দফায় মূল্যবৃদ্ধিতে শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।" তিনি আরও উল্লেখ করেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ও সুযোগ-সুবিধা বৃদ্ধি না করে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। শ্রমিকরা বকেয়া বেতন-বোনাস ও অন্যান্য ভাতা চাইতে গিয়ে হামলা, নির্যাতন ও গ্রেফতারের শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক।

তিনি বলেন, "শ্রমিকদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে পুলিশি দমন-পীড়ন কিংবা মালিকপক্ষের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে শ্রমিক অসন্তোষ দমন করা যাবে না।" শ্রমিকদের জীবিকা, মর্যাদা ও অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। শান্তিপূর্ণ আন্দোলনে বলপ্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করবে এবং শিল্প খাতে অস্থিরতা বাড়াবে।

আরও পড়ুন: শিশুর শ্লীলতাহানির অভিযোগে মোংলা বন্দরকর্মী ইয়ার মুহাম্মদ গ্রেপ্তার

বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস এবং সব পাওনা পরিশোধ, অন্যায়ভাবে চাকরিচ্যুতির প্রতিকার, নিয়ম বহির্ভূতভাবে কারখানার লে-অফ ঘোষণা, আহত শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত এবং আটক শ্রমিকদের মুক্তির দাবি জানান। একই সঙ্গে তিনি শ্রমিকদের ওপর হামলা, নির্যাতন ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালবাগে দুর্বৃত্তদের হামলায় ২৬ বছর বয়সী যুবক বিপ্লব নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


লালবাগে দুর্বৃত্তদের হামলায় ২৬ বছর বয়সী যুবক বিপ্লব নিহত

রাজধানীর লালবাগের শহীদ নগর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সামনে বিপ্লব (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১ নভেম্বর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

লালবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহীদ নগরের ৬ নম্বর গলিতে অজ্ঞাত দুর্বৃত্তরা বিপ্লবকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পুলিশ জানায়, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে, নিহত যুবক প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলেও হত্যাকারীরা তাকে ধাওয়া করে উপর্যুপরি কুপিয়ে হত্যা নিশ্চিত করে। এই হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

নিহত বিপ্লবের বাবার নাম মো. দেলোয়ার। তাদের পরিবার শহীদ নগর এলাকাতেই বসবাস করে।

পুলিশ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান আরো জানান, পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দ্রুত মর্গে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২,৯১৭ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২,৯১৭ যাত্রী

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতির কারণে এখন পর্যন্ত ১৬৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া এসব ফ্লাইটের যাত্রী সংখ্যা ২২ হাজার ৯১৭ জন।

রোববারের তথ্য অনুযায়ী, রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে বেশ কিছু ফ্লাইটের চলাচল বন্ধ রয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কর্তৃক প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যা ৮৮টি এবং ট্রানজিট ফ্লাইটের সংখ্যা ৭৭টি।

বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারের ১৬টি।

অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪-৭ নভেম্বর গ্যাস সরবরাহ বন্ধ, সারা দেশে স্বল্পচাপ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


৪-৭ নভেম্বর গ্যাস সরবরাহ বন্ধ, সারা দেশে স্বল্পচাপ থাকবে

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলা এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়েছে, সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এই সময়ে জাতীয় গ্যাস গ্রিডে বর্তমান দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে ৩২০ মিলিয়ন ঘনফুট কমে ৬০০ মিলিয়ন ঘনফুট হবে। ফলে, এই সময়ের মধ্যে সারা দেশে গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

এটি উল্লেখযোগ্য যে, গত বছরের ডিসেম্বর মাসেও এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছিল।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগে দুলাভাই ও চাচা শ্বশুর গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব সংবাদদাতা, মোঃসানি

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগে দুলাভাই ও চাচা শ্বশুর গ্রেফতার

মামলার ২৪ ঘণ্টার মধ্যেই ঢাকা-নারায়ণগঞ্জে পুলিশের অভিযান
বিয়ের মাত্র ১৬-১৭ দিনের মাথায় বরিশালের বাকেরগঞ্জে এক নববধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর স্বজন দুলাভাই ও চাচা শ্বশুরের বিরুদ্ধে।

এ ঘটনায় দায়ের করা মামলার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আড়াইবেকী এলাকার মো. ইমরান প্যাদা ও রাকিব প্যাদা। শনিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
পরবর্তীতে রবিবার ১ নভেম্বর দুপুর ২টার দিকে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী নববধূ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর রাতে নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে নববধূকে বাজারে নিয়ে যান তাঁর সৎ বড় ভাসুরের বড় বোনের স্বামী মো. ইমরান প্যাদা। পরে বাড়ি ফেরার পথে নির্জন স্থানে নিয়ে ইমরান প্যাদা ও তাঁর চাচা শ্বশুর রাকিব প্যাদা মিলে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই নারী।

ঘটনার পর প্রতিকার চেয়ে গত ২৩ অক্টোবর বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। পরবর্তীতে লিগ্যাল এইড অফিসের নির্দেশনা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বাকেরগঞ্জ থানায় উপস্থিত হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন তিনি।

এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন অভিযোগের ভিত্তিতে মামলাটি গ্রহণ করেন।
মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিলেন। পরে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকা-নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করতে সক্ষম হয়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আদিল হোসেন জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে রবিবার দুপুর ২টার দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%