০৯:০৯ পি.এম
প্রাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস সম্প্রসারণের উদ্দেশ্যে জমি ক্রয়ের উদ্যোগের অংশ হিসেবে সম্ভাব্য জমির পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা। মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়ন সংলগ্ন হেমায়েতপুর সিঙ্গাইর রোডের পাশে অবস্থিত জমিটি পরিদর্শন করা হয়।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান এবং বোর্ডের সদস্য আলহাজ তোফাজ্জল হোসেন, আছিয়া জামান (রিতা জামান), নৃপেন মৈত্র (প্রতিনিধি), মো. মামুন সোবহান, মাহমুদ বিল্লাহ আদনান চৌধুরী ও ফিরোজ মাহমুদ হোসাইন।
এছাড়া, উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ খসরু ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হালিমুজ্জামান চৌধুরী।
আরও পড়ুন: রাজশাহী বোর্ডের ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ
জমির অবস্থান, যোগাযোগব্যবস্থা এবং স্থায়ী ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় পরিদর্শনকালে। শিক্ষার মানোন্নয়ন ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের জন্য একটি আধুনিক, পরিবেশবান্ধব ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।
স্থায়ী ক্যাম্পাস সম্প্রসারণের লক্ষ্যে এ উদ্যোগ প্রাইম ইউনিভার্সিটির দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। জমি ক্রয়ের জন্য প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন