প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ (২৬-২৮ নভেম্বর) এর উদ্বোধন করা হয়েছে। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন ডা. মো. নজরুল ইসলাম।
উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পশুপালন এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভার পরে পৌর শহরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হক চাঁন মিয়া, নূর এগ্রো ফার্মের স্বত্ত্বাধিকারী জাতীয় যুব পুরষ্কার প্রাপ্ত আত্মকর্মী মো. নূরে আলম সিদ্দিক রুবেল, উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম ও আশ্রাফ আলীসহ স্থানীয় খামারীবৃন্দ, কৃষক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মাঠপর্যায়ের কৃষক ও খামারি এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন