ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকায় ‘আমেরিকা ইন কালার’ প্রদর্শনী, যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদযাপন


ঢাকায় ‘আমেরিকা ইন কালার’ প্রদর্শনী, যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদযাপন

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় ‘আমেরিকা ইন কালার’ শীর্ষক শিল্প প্রদর্শনী শুরু হয়েছে। রাজধানীর ইএমকে সেন্টারে ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রদর্শনী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রদর্শনীতে বাংলাদেশের ২৯ জন তরুণ শিল্পীর ৩০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এসব শিল্পকর্মের মাধ্যমে স্বাধীনতা, সংস্কৃতি, উদ্ভাবন ও ভবিষ্যৎ নিয়ে শিল্পীদের ভাবনা প্রকাশিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) প্রদর্শনীটি পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও তার স্ত্রী ডিয়েন ডাও। তারা শিল্পকর্মগুলো ঘুরে দেখেন এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনে অংশ নেওয়ার জন্য শিল্পীদের ধন্যবাদ জানান।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি এনগেজমেন্ট ডিরেক্টর (কালচারাল) চার্ড এ ব্রুনার প্রদর্শনী সম্পর্কে বলেন, এখানে নতুন ও তরুণ শিল্পীদের পাশাপাশি অভিজ্ঞ শিল্পীদের কাজও স্থান পেয়েছে। বিভিন্ন পর্যায়ের শিল্পীদের কাজ তুলে ধরতে পেরে তারা আনন্দিত। নতুন শিল্পীদের আত্মবিশ্বাস বাড়ানো এবং তাদের কাজ দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আরও পড়ুন: কুবি শিক্ষার্থীর বাবার নৃশংস হত্যা: ৩ সপ্তাহে গ্রেপ্তার হয়নি কেউ

তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশের মানুষ দেশটিকে কীভাবে দেখেন, সে বিষয়ে তাদের ভাবনা জানতে চেয়েছে দূতাবাস। শিল্পকর্মের মাধ্যমে সেই দৃষ্টিভঙ্গির কিছু অংশ তুলে ধরতেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

‘আপনার চোখে ২৫০ বছরের আমেরিকা কেমন?’—এই প্রতিপাদ্যে ১৫ থেকে ৩৫ বছর বয়সী শিল্পীদের কাছ থেকে মৌলিক শিল্পকর্ম আহ্বান করে যুক্তরাষ্ট্র দূতাবাস। ২৮ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত চলা এ আহ্বানে ৯০ জন শিল্পী ১৩০টি শিল্পকর্ম জমা দেন। সেখান থেকে ৩০টি কাজ প্রদর্শনীর জন্য বাছাই করা হয়। নির্বাচিত কাজের মধ্যে রয়েছে চিত্রকর্ম, বস্ত্রশিল্প এবং যুক্তরাষ্ট্রের ইতিহাস, সাংস্কৃতিক পরিচয় ও স্বাধীনতাকে ঘিরে নানা সৃজনশীল উপস্থাপনা।

প্রদর্শনীতে নিজের কাজ স্থান পাওয়ায় আনন্দ প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী সজল জামাদ্দার। তিনি জানান, উদ্ভাবন ও মানুষের স্বাধীনতার বিষয় নিয়ে তৈরি তার শিল্পকর্মটি নির্বাচিত হওয়ায় তিনি খুবই খুশি। যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে নিজের ছবি প্রদর্শনের সুযোগ পাওয়াকে আনন্দের বলে উল্লেখ করেন তিনি।

ফ্রিল্যান্স শিল্পী তানজিলা সুমাইয়া সিদ্দিকী বলেন, ‘বিয়ন্ড বাউন্ডারি’ শিরোনামের কাজের মাধ্যমে নিজের আবেগ প্রকাশের চেষ্টা করেছেন তিনি। বিভিন্ন সংস্কৃতির মধ্যে শিল্পের আদান-প্রদান বা ক্রস-কালচারাল কাজের সুযোগ পেলে তিনি আনন্দিত হন। স্বাধীনতা বাংলাদেশের মানুষের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এ দেশের মানুষকে স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হয়েছে। সেই আবেগই নিজের শিল্পকর্মে তুলে ধরার চেষ্টা করেছেন।

আরও পড়ুন: মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে হাতেনাতে ধরা ২ জন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়াকে পরাজিত করে হংকং সিক্সেস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


অস্ট্রেলিয়াকে পরাজিত করে হংকং সিক্সেস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আফগানিস্তান

হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস ক্রিকেট টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে পরাজিত করে শিরোপা উঁচিয়ে ধরে আফগানরা।

মং ককের মিশন রোড গ্রাউন্ডে শনিবার অনুষ্ঠিত ফাইনালে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে পরাজিত করে। তারা ১১৬ রানের লক্ষ্য ৫ বল হাতে রেখেই পূরণ করে।

ফাইনালের নায়ক ইমরান মির ১৪ বলে অপরাজিত ৫৩ রান করেন।

টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাক্স ব্রায়ান্ট ১৪ বলে ৪৪ রান করেন। অপরদিকে, অ্যালেক্স রস ১০ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। নিক হবসন ৮ বলে ২৩ রান করেন।

লক্ষ্য তাড়ায় ইমরান মিরের ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে আফগানিস্তান। ফারমানুল্লাহ ৭ বলে অপরাজিত ২৬ রান করেন।

আফগানিস্তান পুরো টুর্নামেন্টজুড়ে আক্রমণাত্মক ক্রিকেট প্রদর্শন করেছে। ব্যাট ও বল হাতে দারুণ ছন্দে থাকা দলটি গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট পর্যন্ত প্রতিপক্ষদের ওপর আধিপত্য বজায় রাখে। ফাইনালেও সেই ধারাবাহিকতার প্রতিফলন দেখা যায়।

গত শুক্রবার শুরু হওয়া এই টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করে। এটি স্বীকৃত কোনো ক্রিকেট নয় এবং প্রতি দলে ৬ জন খেলোয়াড় থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপু বিশ্বাসকে প্রকাশ্যে চুম্বনকারী আদনান আজাদ কে?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


অপু বিশ্বাসকে প্রকাশ্যে চুম্বনকারী আদনান আজাদ কে?

ঢালিউডের অভিনেত্রী অপু বিশ্বাস বিয়ের সাজে সজ্জিত। তাঁর পাশে বরবেশে একটি যুবক রয়েছেন। মেহেদি অনুষ্ঠানের এক পর্যায়ে দেখা যায়, যুবকটি অপুকে চুম্বন করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে নানা আলোচনা। প্রশ্ন উঠেছে, কে এই যুবক? আবার কি অপু বিশ্বাস বিয়ের খবর নিয়ে আলোচনায় আসছেন?

ভিডিওতে অপু বিশ্বাসের সঙ্গে যিনি রয়েছেন, তিনি আদনান আজাদ। মেহেদি পরানোর সময় আচমকা অভিনেত্রীকে চুম্বন করেন তিনি। এমন একটি মুহূর্তে অপু লাজুক হাসি দিয়ে প্রতিক্রিয়া জানান। ভিডিওটি দেখে অনেকের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি নতুন সম্পর্কে জড়িয়েছেন অপু? তবে বাস্তবে বিষয়টি তেমন নয়। বর-কনের সাজে তাঁদের এই রোমান্টিক মুহূর্ত একটি প্রচারণামূলক ভিডিওর অংশ হিসেবে তৈরি করা হয়েছে। দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করতেই এমন আয়োজন করা হয়েছে।

এর আগে, ১৫ অক্টোবর আদনান আজাদের সঙ্গে রোমান্টিক আবহে কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন অপু বিশ্বাস। ওই ছবিগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। দুজনের সম্পর্কের সমীকরণ নিয়ে কৌতূহল যেমন দেখা যায়, তেমনি তাঁদের একসঙ্গে নতুন কোনো কাজের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

অপু ও আদনানের পরিচয় নতুন নয়। প্রায় ১৮ বছর আগে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাষাণের প্রেম’-এ তাঁরা একসঙ্গে অভিনয় করেছিলেন। ওই সিনেমার মাধ্যমে আদনানের বড় পর্দায় অভিষেক ঘটে। পরবর্তীতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে জনপ্রিয়তা অর্জন করেন অপু বিশ্বাস। অন্যদিকে, অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও আদনান চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি।

তবে দীর্ঘদিন পর তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পেছনে নতুন সিনেমার পরিকল্পনা রয়েছে। সম্প্রতি একসঙ্গে ফটোশুটের বিষয়ে অপু বিশ্বাস জানিয়েছেন, আদনান বড় পরিসরে একটি সিনেমা নির্মাণ করতে চান। এ জন্য দেশের বাইরে থেকে একটি ভালো টিম এনে কাজ করার পরিকল্পনাও রয়েছে। এ বিষয়ে দুজনের মধ্যে কথাবার্তা চলছে বলেও জানান অভিনেত্রী।

সব মিলিয়ে অপু বিশ্বাস ও আদনান আজাদের বিয়ের সাজ, মেহেদি এবং চুমুর দৃশ্য বাস্তব কোনো বিয়ের ঘোষণা নয়। বরং নতুন সিনেমাকে কেন্দ্র করে তাঁদের এই আয়োজন দর্শকদের মধ্যে আগ্রহ তৈরির একটি কৌশল হিসেবেই সামনে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, প্রবাসীরা পাঠালেন ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, প্রবাসীরা পাঠালেন ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলার

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও রেমিট্যান্সের প্রবাহ অব্যাহত রয়েছে। সদ্য বিদায়ী অক্টোবরে, প্রবাসী বাংলাদেশিরা ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলারের সমান, রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) এই রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩৪৫ কোটি ২৮ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে রোববার (১ নভেম্বর)।

তথ্য অনুযায়ী, অক্টোবরে প্রবাসীরা ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের মাস সেপ্টেম্বরে এই পরিমাণ ছিল ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার। গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে প্রায় ১০ কোটি ৭৬ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে।

তবে, অক্টোবর মাসে চলতি ২০২৬-২৭ অর্থবছরের টানা চার মাস এবং গত পাঁচ মাসে রেমিট্যান্সের পরিমাণ তিন বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। এর আগে ২০২৫-২৬ অর্থবছরের ডিসেম্বর থেকে মে পর্যন্ত টানা ছয় মাস রেমিট্যান্স তিন বিলিয়ন ডলারের বেশি ছিল।

বাংলাদেশ ব্যাংক জানাচ্ছে, সদ্য বিদায়ী অক্টোবর মাসে সরকারি ব্যাংকের মাধ্যমে ৫০ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। বিশেষায়িত দুটি ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৩ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ২১২ কোটি ৭৫ লাখ ২০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৯ লাখ ১০ হাজার ডলার।

অক্টোবরে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা আটটি। এসব ব্যাংকের মধ্যে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের আইসি ইসলামী ব্যাংক এবং পদ্মা ব্যাংক অন্তর্ভুক্ত রয়েছে। বিদেশি ব্যাংকের মধ্যে ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া রয়েছে।

গত সেপ্টেম্বরে দেশে মোট ২৭৬ কোটি ৬০ লাখ (২.৭৬ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছিল। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। পরের মাস আগস্টে এটি বেড়ে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার

বরিশালের গৌরনদী এলাকায় একটি পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুন্দরদী এলাকার টরকী পান ভান্ডার এবং কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী ওই স্থান থেকে ককটেলগুলো উদ্ধার করেন এসআরবির সদস্যরা।

এর আগে, সকাল ৮টার দিকে স্থানীয়রা ওই স্থানে ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পাওয়ার পর উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানটি ক্রাইম সিন হিসেবে ঘিরে রাখেন।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এসআরবি খুলনা-৬-এর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের সহায়তায় ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো এখানে কিভাবে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%