ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’র ত্রাণ বিতরণ


চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’র ত্রাণ বিতরণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’।

শনিবার (১৮ জুলাই) সংগঠনটির উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৫৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সংগঠন সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা যাচাই-বাছাই করে প্রকৃত অসহায়দের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের জন্য প্রায় ১০ কেজি ওজনের একটি খাদ্যসামগ্রীর প্যাকেট প্রস্তুত করা হয়, যার আনুমানিক মূল্য ছিল ৫০০ টাকা। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী ছিল।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

এ সম্পর্কে সংগঠনের সদস্য সচিব রায়হান কবির বলেন, “আমাদের কার্যক্রম শুধু ফিলিস্তিনকেন্দ্রিক নয়। মানবতা যেখানে বিপর্যস্ত হবে, সেখানেই আমাদের সামর্থ্য অনুযায়ী ছুটে যাওয়ার চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ। সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের দুর্দশার খবর পেয়ে আমরা দ্রুত ত্রাণ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করি। মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য।”

সংগঠনের আহ্বায়ক আমির ফয়সাল বলেন, “বন্যাকবলিত মানুষের দুর্ভোগ আমাদের গভীরভাবে স্পর্শ করেছে। তাই সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করে সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও দেশের যেকোনো মানবিক সংকটে মানুষের পাশে থাকার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, হ্যান্ডস ফর হিউম্যানিটি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের গাজায় বিভিন্ন মানবিক সহায়তা প্রকল্প বাস্তবায়ন করে আসছে। পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা এবং ইবি ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন মানবিক উদ্যোগ পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন: খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিপক্ষের লাথির আঘাতে গর্ভবতী নারীর সন্তানের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৬ পি.এম


প্রতিপক্ষের লাথির আঘাতে গর্ভবতী নারীর সন্তানের মৃত্যু

ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বালাডাঙ্গী এলাকায় জমিসংক্রান্ত বিরোধের কারণে এক গর্ভবতী নারীসহ তিন বোনকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গর্ভবতী নারীর গর্ভে থাকা সন্তানের নষ্ট হওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে সদরপুর থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে পুলিশ এ মামলায় একজন আসামিকে গ্রেপ্তার করেছে।

উপজেলার ভাষানচর ইউনিয়নের ইন্তাজ খার ডাঙ্গী গ্রামের বাসিন্দা লাভলি খাতুন জানায়, তাঁর বড় বোন পারভীন আক্তার চরবিষ্ণুপুর ইউনিয়নের বালাডাঙ্গী এলাকায় জমি কিনে সেখানে বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। প্রতিবেশীরা ওই জমি থেকে তাঁর বোনকে উচ্ছেদ করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছিল।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে অভিযুক্তরা একত্রিত হয়ে পারভীন আক্তারের বাড়িতে প্রবেশ করে গালিগালাজ করতে শুরু করে। এর পরে, তারা লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে পারভীন আক্তারকে গুরুতর আহত করে। পারভীন আক্তারকে রক্ষা করতে এগিয়ে আসলে তাঁর তিন মাসের অন্তঃসত্ত্বা ছোট বোন ময়না আক্তারকেও মারধর করা হয়। হামলার সময় ময়নার পেটে লাথি মারলে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। এছাড়া ময়না আক্তারের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় এবং অপর বোন আছিয়া বেগমও হামলার শিকার হন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

লাভলি খাতুন আরও জানান, হামলার সময় ময়না আক্তারের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় হামলাকারীরা। আহতদের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক ময়না আক্তারের গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আফজাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি বিকাশ বালাকে শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে এবং শনিবার (১৮ জুলাই) সকালে তাঁকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গহনার দোকানে পাওয়া গেল কারিগরের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৯ পি.এম


গহনার দোকানে পাওয়া গেল কারিগরের মরদেহ

চাঁদপুরের হাইমচর উপজেলার সদর আলগী বাজারে একটি সোনার দোকান থেকে বিজয় ঘোষ (৪৫) নামে এক গহনার কারিগরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সকালে ‘আলিফ গোল্ড মার্কেট’-এ অবস্থিত ‘নিউ মাতৃ শিল্পালয়’ নামের দোকান থেকে উদ্ধার করা হয় মরদেহটি।

নিহত বিজয় ঘোষ মতলব উত্তর উপজেলার নায়েরগাঁও এলাকার জহর লাল চন্দ্র ঘোষের ছেলে। তিনি ওই প্রতিষ্ঠানে প্রায় দুই বছর ধরে কর্মরত ছিলেন এবং দোকানেই রাত্রিযাপন করতেন।

স্থানীয়দের তত্ত্বাবধানে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মালিকপক্ষ বাড়ি চলে যান। শুক্রবার (১৭ জুলাই) সাপ্তাহিক ছুটি থাকার জন্য দোকান বন্ধ ছিল এবং বিজয় ঘোষ দোকানের ভেতরেই অবস্থান করছিলেন।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দোকানের যৌথ মালিক ও নিহতের শ্যালক বিকম চন্দ্র ঘোষ (মধু) দোকান খুলতে এসে শাটার খোলা থাকলেও তিনি ভেতরের কলাপসিবল গেটে তালা দেখতে পান। কয়েকবার ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পেয়ে বিকল্প চাবি দিয়ে ভেতরে প্রবেশ করলে তিনি সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় বিজয় ঘোষের মরদেহ দেখতে পান। পরে তার চিৎকার শুনে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।

বিকম চন্দ্র ঘোষ জানান, বিজয় ঘোষের সঙ্গে পরিবারের সদস্য অথবা দোকানের কারও কোনো বিরোধ ছিল না। তবে ঘটনার দুই দিন আগে রাতের কোনো সময় মোবাইল ফোনে কারও সঙ্গে তার উচ্চস্বরে কথা কাটাকাটির ঘটনা তিনি শুনেছেন। কিন্তু কী কারণে এমন ঘটনা ঘটল, সে বিষয়ে তারা কিছুই নিশ্চিত নয়।

খবর পেয়ে হাইমচর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, ঘটনা জানার পর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনার কারণে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন আছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, জাল টাকাসহ গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৬ এম


কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, জাল টাকাসহ গ্রেপ্তার ৩

ঢাকার কেরানীগঞ্জে জাল টাকাসহ তিনজন কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাজিব মোল্লা (২০), মো. রাব্বি হাওলাদার (২৫) ও মো. রাসেল (৩৪)।

শনিবার রাত সাড়ে ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তারের বিষয়ে জানতে পারা যায় যে, শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া মাঠের কোনা ভূতের গলি এলাকায় জাল টাকা ব্যবসায়ীদের একটি দল জাল টাকা লেনদেন করার জন্য অবস্থান করছিল। এই সংবাদের ভিত্তিতে, ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের একটি চৌকস টিম উল্লেখিত এলাকায় অভিযান পরিচালনা করে তিন জাল টাকা ব্যবসায়ীকে আটক করে।

পরে তাদের তল্লাশি করে ১ লাখ ১০ হাজার জাল টাকা জব্দ করা হয়।

তিনি আরো জানিয়েছেন, ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বলেন, তারা দীর্ঘদিন ধরে জাল টাকা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। তারা কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন স্থানে জাল টাকা সরবরাহ করে থাকেন। এ ঘটনার পর, ডিবি পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডানে ২ মার্কি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৭ এম


ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডানে ২ মার্কি সেনা নিহত

জর্ডানে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন এবং আরও একজন নিখোঁজ রয়েছেন বলে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে। ১৭ জুলাই এই হামলার ঘটনা ঘটে।

সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন বাহিনী ও তাদের মিত্রশক্তি যখন ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলা করছিল, ঠিক সেই সময়েই এই হতাহতের ঘটনা ঘটে।

হামলার পর চারজন মার্কিন সেনাসদস্যকে জর্ডানের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল, তবে প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাদের সবাইকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া ছোটখাটো আঘাত পাওয়া অন্যান্য সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পুনরায় তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতদের পরিচয় তাদের পরিবারের সদস্যদের অবহিত করার পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত প্রকাশ করা হবে না।

সূত্র: গালফ নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%