০৪:০৮ পি.এম
বান্দরবানের মাইন বিস্ফোরণের ফলে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু ঘটে।
মঙ্গলবার (৯ জুন) সকালে জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী সীমান্তএ এই ঘটনা ঘটে।
সীমান্ত সূত্রে জানানো হয়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ রেজু আমতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৪০ সংলগ্ন শূন্যরেখা থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয় ব্যক্তি মাস্টার শাহ আলমের আকাশমনি বাগান পরিষ্কার করতে যাওয়ার সময় এই মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ফলে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হন। এরপর তার সঙ্গে থাকা ছোট ভাই তাকে উদ্ধার করে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু
নিহত যুবকের নাম আবদুল খালেক (৩০)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর সি ব্লকের বাসিন্দা। তার পিতার নাম মোহাম্মদ আনু মিয়া।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, বিস্ফোরণটি সীমান্তের দুর্গম এলাকায় ঘটেছে। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং এই ঘটনায় সীমান্ত এলাকায় বসবাসকারী স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
উল্লেখ্য, গত ২৪ মে দুপুরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বাগানে কাজ করতে গিয়ে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছিলেন। সীমান্তবর্তী এলাকায় চলাচলের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টরা নির্দেশনা দিয়েছেন।
আরও পড়ুন: শ্রমিকদল নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন