০২:৪৪ পি.এম
চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক বিএনপি নেতার। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের পাতুলীর বাড়িতে।
নিহত ওই ব্যক্তির নাম জামাল হোসেন (৪৯)। তিনি ছিলেন স্থানীয় আলী আহমদের সন্তান। জামাল হোসেন আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাতে জামালের চাচাতো ভাই মো. মুজিবের ঘরে টিনশেডে আগুন লাগে। এ সময় জামাল তার ঘরের আইপিএসের সংযোগ বিচ্ছিন্ন করার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুন: নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৩৪ বস্তা ডিএপি সার জব্দ, অটোভ্যান চালকের জরিমানা
জামাল হোসেনের মৃত্যুর খবরটি স্থানীয় বারখাইন ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য নাছির উদ্দিন নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জামালের ১ মেয়ে ও দুই ছেলে আছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানিয়েছেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন