০২:১২ পি.এম
যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার হিমাংশু ভাউ ওরফে হিমাংশু রিটোলিয়াকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি, তার সহযোগী কুখ্যাত গ্যাংস্টার নীরজ ফরিদপুরিয়াকেও আটক করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই লাস ভেগাস থেকে তাদের গ্রেপ্তার করে। হিমাংশু যুক্তরাষ্ট্র থেকে ভারতের অভ্যন্তরে অপরাধমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণ করতেন।
নীরজ ফরিদপুরিয়ার বিরুদ্ধে একাধিক খুন এবং অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে। আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর প্রতিদ্বন্দ্বী শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন হিমাংশু। ২০২৩ সালে তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিস জারি করা হয়েছিল।
হরিয়ানার রোহতক জেলার রিটোলি গ্রামের বাসিন্দা হিমাংশু কৈশোরে অপরাধের জগতে প্রবেশ করেন। ২০২০ সালে কিশোর সংশোধনাগার থেকে পালিয়ে গিয়ে তিনি আরও কয়েকজন বন্দিকে সঙ্গে নিয়ে যান। খুন, খুনের চেষ্টা, তোলাবাজি, প্রতারণা, ভয় দেখানোর মতো অন্তত ১৮টি মামলায় তিনি মূল অভিযুক্ত। দিল্লি পুলিশ, হরিয়ানা পুলিশ এবং জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) নিখোঁজের তালিকায় হিমাংশুর নাম রয়েছে।
আরও পড়ুন: পর্যটনমন্ত্রীর সঙ্গে ইউএন ট্যুরিজমের মহাসচিবের বৈঠক, আন্তর্জাতিক আয়োজনের প্রস্তাব
তদন্তকারীদের মতে, বিদেশে বসে হিমাংশু দিল্লি, হরিয়ানা এবং পঞ্জাবে নিজের অপরাধের ‘নেটওয়ার্ক’ বিস্তার করেছেন। একাধিক শিল্পপতি ও ব্যবসায়ীকে খুন এবং তাদের থেকে অর্থ আদায়ের সঙ্গে তার নাম জড়িত। গ্যাংস্টার নীরজ ভওয়ানার গোষ্ঠীর সঙ্গে যুক্ত হিমাংশু, যা ভারতে সক্রিয় বিষ্ণোই গোষ্ঠীর প্রতিদ্বন্দ্বী।
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন