প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লম্বা পাট কাঠির সাথে মুষ্ঠি-মুষ্ঠি করে লাগিয়ে যে উপকরন তৈরি করা হয়, সেটিকে মুঠে বলা হয়। অন্যদিকে, এক হাতের তালু ভর্তি গোবর গাছ কিংবা বেড়ার গায়ে সেটে শুখিয়ে যে জ্বালানী তৈরি করা হয়, তাকে ঘুটে বলা হয়। এই মুঠে এবং ঘুঠে তৈরির মাধ্যমে জ্বালানী সাশ্রয়ের একটি বিকল্প পথ বেছে নিয়েছে বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের আমবাড়ী গ্রাম, চরবানিয়ারি ইউনিয়নের খড়মখালী গ্রাম ও গরীবপুর গ্রামসহ বিভিন্ন গ্রামের গৃহবধুরা।
গ্রামগুলো ঘুরে দেখা গেছে, কাঠের জ্বালানী সাশ্রয়ের বিকল্প হিসেবে গ্রামের গৃহবধুরা তাদের হাতালের গবাদি পশুর গোবর দিয়ে মুঠে নামের উপকরন তৈরি করে তা জ্বালানী হিসেবে ব্যবহার করছেন। অনেক পরিবার এই মুঠে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
খড়মখালী গ্রামের বাসন্তী হীরা জানিয়েছেন, তার হাতালে ৫টি গবাদী পশু রয়েছে। তিনি প্রতিদিন দেড় থেকে দুইশত মুঠে তৈরি করেন। শুখানোর পর তিনি ১০০ মুঠে দেড় থেকে দুইশত টাকায় বিক্রি করেন। একই সাথে নিজের পরিবারের জ্বালানী চাহিদাও মেটান।
এদিকে, একই গ্রামের হাসি রানী হীরা বলেন, মুঠে তৈরি করতে গবাদী পশুর গোবর, পাটকাঠী, তুষ, ধানের চিটা অথবা কুড়া লাগে। গোবর নরম করে লাঠি বা পাটকাঠীর সাথে এঁটে শুখানো হয়। শুখিয়ে তা জ্বালানী হিসেবে ব্যবহার করা হয়। ফলে কাঠের জ্বালানীর প্রয়োজন হয়না, জ্বালানীর সাশ্রয় হয়।
আমবাড়ী গ্রামের গনপতি রানা জানিয়েছেন, তার হাতালে দুইটি গাভী এবং দুইটি এঁড়ে গরু রয়েছে। তার পরিবারের মহিলারা এর গোবর একত্রিত করে মুঠে তৈরি করেন এবং তা দিয়ে সারা বছর জ্বালানী চাহিদা মেটান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন