প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুরে এক ব্যক্তির মালিকানাধীন ফলদ বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে জায়গা ও বাগান মালিক আব্দুস সালাম (৬২) গতকাল শুক্রবার থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫/৬ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, বিবাদীরা থানায় অভিযোগকারী জায়গা ও বাগান মালিককে প্রাণনাশের হুমকি প্রদান করেছে। অভিযোগ পাওয়ার পর থানার পুলিশ গতকাল সকাল সাড়ে এগারোটায় ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানায় জমা দেওয়া অভিযোগের বিবরণ অনুযায়ী, হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভেলোয়ার পাড়ার মরহুম সোনা মিয়ার পুত্র, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক নির্বাচিত অভিভাবক সদস্য মোঃ আব্দুস সালাম ব্যক্তিগতভাবে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক সড়কের পাশে ভেলোয়ার পাড়ায় কিছু ফলদ বাগান স্থাপন করেছেন। বাগানে কলা গাছ, পেঁপে গাছ, বেগুন চারা, মরিচ চারা সহ বিভিন্ন ফলের চারা রয়েছে। রোপিত গাছগুলোতে ফল আসতে শুরু করেছে।
স্থানীয় কিছু লোকজন বাগান এলাকায় বেশ কিছু গাছের টুকরো রেখে দেয়। গাছের টুকরোর কারণে রোপিত ফলদ গাছের ক্ষতি হওয়ার আশঙ্কা করে বাগান ও জায়গার মালিক তাদের রাখা গাছের টুকরো সরিয়ে নিতে বললে তারা ক্ষিপ্ত হয়ে গতকাল ভোর রাতে ফলদ বাগানে রোপিত গাছগুলো কেটে ফেলে। গতকাল সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে গাছ কেটে ফেলার বিষয়টি জানতে পেরে তিনি এসে গাছ কেটে ফেলার বিষয়টি প্রত্যক্ষ করেন এবং এ ব্যাপারে থানায় তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫/৬ জনকে বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, বিবাদীরা জায়গার মালিককে জীবননাশের হুমকি প্রদান করেছে। থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি সম্পর্কে জানার জন্য বিবাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন