০৯:০৫ এম
ফর্মের তুঙ্গে থাকার পরও অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাস পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ পড়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসে মিলিয়ে ৮ উইকেট নেওয়ার পরও, দ্বিতীয় টেস্টের একাদশে তার জায়গা হয়নি। এই ঘটনাটি পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে ৪৬ বছর পর একটি বিরল ঘটনা তৈরি করেছে।
পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ ১৯৭৯-৮০ সালে ভারতের বিরুদ্ধে কানপুর টেস্টে পাঁচ উইকেট নেওয়ার পরেও এহতেশামউদ্দিনকে পরের টেস্টের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপর থেকে আর কোন পাকিস্তানি বোলারের ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটেনি।
প্রথম টেস্টের সময় আব্বাস ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ২২ রানে ৫ উইকেট নেন। প্রথম ইনিংসে তিনি ৬৩ রানে ৩ উইকেট শিকার করেন। তার ব্যক্তিগত দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও, দলের পরিণতি ছিল হতাশাজনক, তারা ৯০ রানে ম্যাচটি হারিয়ে দেয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে গুরুত্ব পেল যেসব বিষয়
দ্বিতীয় টেস্টের ভেন্যু পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালের উইকেটের বিশ্লেষণ করে, পাকিস্তান টিম ম্যানেজমেন্ট অতিরিক্ত একজন স্পিনার খেলানোর সিদ্ধান্ত নেয়। এই কারণে আব্বাসকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে।
টসের সময় পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, "এখানকার কন্ডিশন প্রথম টেস্টের চেয়ে ভিন্ন। তাই দলে একজন অতিরিক্ত স্পিনার অন্তর্ভুক্ত করা হয়েছে।"
আব্বাসের সাথে সাথে, দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন আমের জামাল এবং খুররম শাহজাদ। তাদের জায়গায় আওয়াইস জাফর এবং উবাইদ শাহকে নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে, চোট কাটিয়ে দলে ফিরে এসেছেন ওপেনার আবদুল্লাহ শফিক, যিনি প্রথম টেস্টে সেঞ্চুরিয়ান শান মাসুদের জায়গা নিয়েছেন।
আরও পড়ুন: আ.লীগের অধ্যায় ৫ আগস্টেই শেষ, চুয়াডাঙ্গায় শিবিরের মোটরসাইকেল শোডাউন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন