০৬:৪০ এম
চোরা শিকারিচক্রের পেতে রাখা হরিণ ধরার ফাঁদে আটকে পড়া আহত বাঘিনীটি সুস্থ হয়ে ফিরে আসছে নিজ আবাসস্থল সুন্দরবনে। দীর্ঘ ছয় মাসের চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠায় বাঘিনীটিকে রোববার (১২ জুলাই) বন্য পরিবেশে অবমুক্ত করার উদ্যোগ নিয়েছে বন বিভাগ।
বাংলাদেশের ইতিহাসে এটা প্রথমবারের মতো যে, চিকিৎসার মাধ্যমে উদ্ধার করা কোনো বাঘকে আবার বনে ফিরিয়ে দেয়া হচ্ছে, সে সম্পর্কে বন বিভাগ জানিয়েছে।
বন বিভাগের পক্ষে জানানো হয়েছে, অবমুক্তির পর বাঘটির গতিবিধি পর্যবেক্ষণের জন্য এরই মধ্যে ২০টি ক্যামেরা ট্র্যাপ স্থাপন করা হয়েছে তার বিচরণ এলাকায়।
আরও পড়ুন: শীত এলেই পিকনিকের কার্ড নিয়ে চাঁদাবাজির মৌসুম শুরু: প্রতিহত করার আহ্বান
বাঘটির চিকিৎসক গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন জানিয়েছেন, "বাঘটি এখন সম্পূর্ণ সুস্থ এবং প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার জন্য উপযুক্ত।"
চলতি বছরের ৪ জানুয়ারি, সুন্দরবন পূর্ব বন বিভাগের সড়কিখালসংলগ্ন এলাকায়, শিকারিদের পাতা হরিণ ধরার ফাঁদে আটকা পড়ে বাঘটি। এতে তার সামনের বাম পা গুরুতরভাবে আহত হয়। দীর্ঘ সময় খাদ্য গ্রহণ না করার কারণে এটি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং স্বাভাবিকভাবে চলাচলের সক্ষমতা হারিয়ে ফেলে।
পরে উদ্ধার করে বাঢিটিকে খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্ধার কেন্দ্রে নেয়া হয়। সেখানে ছয় মাস ধরে চিকিৎসা ও নিবিড় পরিচর্যার মাধ্যমে বাঘিনীটি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। বর্তমানে বাঘটি স্বাভাবিকভাবে চলাফেরা করছে এবং তার স্বাভাবিক বন্য আচরণ ও ক্ষিপ্রতাও ফিরেছে।
আরও পড়ুন: জনাব মঈন উদ্দিন চৌধুরী মাসুক ভাইকে দেখতে জগদল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন