০৯:৩৮ পি.এম
চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইউয়ান শহরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জনেরও বেশি, যাদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর। আহত ব্যক্তিরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টা ৫৯ মিনিটে তাইউয়ান শহরের কেন্দ্রস্থলে ওই ভবনে আগুন লেগে যায়। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
রাত সাড়ে ৮টার মধ্যে উদ্ধার অভিযান শেষ হওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। এই সময় ৩৮ জনকে হাসপাতালে পাঠানো হয়। গভীর রাতের দিকে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। পরে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৪ জনে পৌঁছায়।
আরও পড়ুন: ভারতের সরকারি কর্মকর্তার বাড়ি থেকে উদ্ধার হলো আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন