০৪:৪৯ পি.এম
মস্কোর একটি বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি ভারী সামরিক পরিবহন বিমান হঠাৎ করেই অবতরণ করেছে, আগাম কোনো তথ্য ছাড়াই। তবে বিমানটি কী ধরনের মালামাল বহন করছিল এবং এর মস্কো সফরের উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি ক্রেমলিন।
এর তথ্য অনুযায়ী, ‘আরসিএইচ৪৫৫৫’ কলসাইন এবং ‘০৭-৭১৮১’ নিবন্ধন নম্বরের বিমানটি স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে লাটভিয়ার রাজধানী রিগা থেকে উড্ডয়ন করে। প্রায় ১০টা ৪ মিনিটে এটি ভনুকোভো বিমানবন্দরে পৌঁছায়।
আরও পড়ুন: ‘মানুষ হত্যা করে পুরোনো রাজনীতিতে ফিরতে চায় আওয়ামী লীগ’
বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার থ্রি হলো যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি ভারী সামরিক পরিবহন বিমান, যা দীর্ঘ দূরত্বে সেনাসদস্য, সামরিক সরঞ্জাম ও বিভিন্ন ধরনের মালামাল বহনে ব্যবহৃত হয়।
বিমানটির সাম্প্রতিক ফ্লাইট ইতিহাস অনুযায়ী, এটি গত ২৩ আগস্ট রিগায় পৌঁছেছিল। এর আগে বিমানটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প স্প্রিংস থেকে উড্ডয়ন করেছিল, যেখানে যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটি অবস্থিত। এই ঘাঁটি প্রেসিডেন্টের বিমান পরিবহনসহ এয়ার ফোর্স ওয়ানের কার্যক্রমের সঙ্গে যুক্ত।
তবে, প্রকাশ্যে পাওয়া তথ্য থেকে বিমানটির মস্কো সফরের কারণ এবং এটি কী ধরনের মালামাল বা ব্যক্তিদের বহন করছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
আরও পড়ুন: রোহিঙ্গাদের দেশে ফেরা এখনও অনিশ্চিত, কক্সবাজারে উদযাপন
ক্রেমলিনের এই অবস্থানের কারণে মার্কিন সামরিক পরিবহন বিমানটির মস্কোয় অবতরণের উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা আরো বেড়েছে।
আরও পড়ুন: হামাসের আহ্বান, ইসরাইলের হামলা বন্ধে মধ্যস্থতাকারীদের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন